কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার, থানায় হেফাজতে

মোঃ জয়নাল আবেদীন: রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, কাপ্তাই থানার মামলা নং-০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) ও এসসিসি নং-১৫৭/২৬ (১৪ মার্চ ২০২৬) এর প্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) সাইমুম ইসলাম, এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান ও এসআই (নিঃ) সুজন শর্মা। এ সময় তাদের সঙ্গে কনস্টেবল ওমর ফারুক ও কনস্টেবল শামছুল আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানের এক পর্যায়ে শনিবার (১৫ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে কাপ্তাই থানাধীন এলাকা থেকে কিশোরী ক্রয়চিং মার্মাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে কাপ্তাই থানায় হেফাজতে রাখা হয়েছে।

উদ্ধারকৃত কিশোরী জীবতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুরালীপাড়া সড়কের বাসিন্দা উচিংপ্রু মার্মা ও ক্রাক্রো মার্মার কন্যা।

পুলিশ জানায়, কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য আগামীকাল তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। 

মোঃ জয়নাল আবেদীন
+ posts

Similar Posts

  • প্রতিকূলতা জয় করে ফলের বাগানে ঘুরে দাঁড়ানো- একজন এনামুলের সাফল্যের গল্প 

    আব্দুল হাই খোকন। রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকার বাসিন্দা এনামুল বাচ্চু (৪৭) প্রমাণ করেছেন—পরিশ্রম আর পরিকল্পনা থাকলে পাহাড়ি জনপদেও ফলের বাগান হতে পারে স্বাবলম্বিতার নির্ভরযোগ্য ঠিকানা। চাকরির পেছনে না ছুটে তিনি গড়ে তুলেছেন বহুমুখী ফলের বাগান। চলতি মৌসুমে ‘বল সুন্দরী’…

  • 🟥 কাপ্তাইয়ে শিশু ও নারী উন্নয়ন সচেতনতায় কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বাড়াতে কমিউনিটি সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের ‘শিশু, কিশোর-কিশোরী…

  • আগামী ১৭ মার্চ কাপ্তাইয়ে মহা বারুনী স্নান ও সীতা মেলা: আগমন ঘটবে ১০ হাজার পূর্ণার্থীর

    ঝুলন দত্ত, কাপ্তাই : প্রাগৈতিহাসিক কাপ্তাই সীতাঘাট মা সীতা দেবী মন্দিরে আগামী ১৭ মার্চ  মহা বারুনী স্নান,  সীতামেলা এবং মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এতে প্রায়  ১০ হাজার পুর্ণাথীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি…

  • কাপ্তাইয়ে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষ, আহত একাধিক

    জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী কলেজ সড়কের হাইওয়ে অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান এলাকা থেকে আসা…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবসে আলোচনা সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুম (কিন রী) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

  • কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন: সুষম খাদ্যে সুস্থ জাতি গড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণনির্ভর বাংলাদেশ” এই…

Leave a Reply