🟥 কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেন।

এসময় কর্ণফুলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার আবু নাঈম, মিঠু তালুকদার, ওসমান গনিসহ বন বিভাগের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, এর আগে একই দিন দুপুর ১২টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেনের নির্দেশে রাঙামাটির বরকল উপজেলার ১৫১ নং গর্জনতলী মৌজার লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বানরটি উদ্ধার করেন। পরে এর উপযোগী আবাসস্থল বিবেচনায় কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জে অবমুক্তের জন্য হস্তান্তর করা হয়।

যোগাযোগ করা হলে বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) এর রেড লিস্ট অনুযায়ী ‘বিপন্ন’ (Endangered) শ্রেণিভুক্ত। কাপ্তাই জাতীয় উদ্যানে এ প্রজাতির বানর মাঝে মধ্যে দেখা যায়।

বন বিভাগ জানায়, জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্ধার ও অবমুক্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 ঈদ ঘিরে জমে উঠেছে কাপ্তাইয়ের কামারপল্লী

    নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদ সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার কামারের দোকানগুলোতে বেড়েছে ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপল্লী। উত্তপ্ত লোহাকে নানা আকৃতিতে রূপ দিতে নিরলস কাজ করছেন কারিগরেরা। রোববার (২৪ মে) সকালে সরেজমিনে উপজেলার…

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

    নিজম্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শনিবার (২৩…

  • শিলছড়ীতে জমজমাট ফাইনাল: মাতামুহুরীর শিরোপা জয়

    নিজস্ব প্রতিবেদক: ঈদ পরবর্তী আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে শিলছড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী আন্তঃত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতামুহুরি ক্রিকেট দল…

  • শিব চতুর্দ্দশী উপলক্ষে রাঙামাটিতে অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব

    রাঙ্গামাটি প্রতিনিধি: শিব চতুর্দ্দশী উপলক্ষে পাহাড়ি শহর রাঙামাটিতে অনুষ্ঠিত হলো অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব–২০২৬। ধর্মীয় আবহ, ভক্তিমূলক সঙ্গীত ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রিজার্ভ বাজারের নতুন পাহাড় প্রাঙ্গণে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজন করে শ্রী শ্রী…

  • বুনো হাতির তাণ্ডবে দিশেহারা চিৎমরমের পরিবারগুলো, প্রতিকার চান ক্ষতিগ্রস্তরা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় বুনো হাতির তাণ্ডবে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। প্রায়ই গভীর রাতে লোকালয়ে নেমে এসে হাতির পাল ঘরবাড়ি, ফলদ ও কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।…

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

    মানিক দাশ, কাপ্তাই  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম (কবির) মঙ্গলবার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের চলমান…

Leave a Reply