🟥 বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় একজন শিক্ষক। তাঁর বিদায়কে ঘিরে বিদ্যালয়জুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

বুধবার (০৬ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিদায়ী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষক নন, একজন আদর্শ মানুষ হিসেবেও শিক্ষার্থীদের মাঝে পরিচিত ছিলেন। তাঁর আন্তরিকতা, সময়ানুবর্তিতা ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে দীর্ঘদিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক সুলতানা বেগম বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন সুমন, মোঃ মাসুদ এবং প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন দাশ সহ আরো অনেকে।

বক্তারা বলেন, ঈশ্বর চন্দ্র তনচংগ্যা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের পাঠদানে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। কোমলমতি শিশুদের প্রতি তাঁর স্নেহ-মমতা এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ তাঁকে বিদ্যালয় পরিবারের একজন আপন মানুষে পরিণত করেছিল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক যুথি মারমা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ফুল, শুভেচ্ছা কার্ড ও উপহার সামগ্রী প্রদান করে। অনেক শিক্ষার্থী বিদায় মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়ে। শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধা দেখে বিদায়ী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যাও আবেগ ধরে রাখতে পারেননি।

নিজের বক্তব্যে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিদ্যালয়ের স্মৃতি ও শিক্ষার্থীদের ভালোবাসা আমি আজীবন মনে রাখব। এখানে কাটানো সময় আমার কর্মজীবনের অন্যতম সেরা অধ্যায় হয়ে থাকবে।”

সবশেষে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করা হয়। সুন্দর, সুশৃঙ্খল ও আন্তরিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে কুকুরের আক্রমণে মায়া হরিণের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে খাবারের সন্ধানে এসে কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) প্রজেক্ট এলাকার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বনাঞ্চল থেকে একটি মায়া হরিণ লোকালয়ে…

  • কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা প্রচার

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

  • কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ১১ আরই ব্যাটালিয়ন

    মো. জয়নাল আবেদিন: দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়ন। কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় চিকিৎসা ক্যাম্প করে অসহায়, দুস্থ, দরিদ্র মানুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল…

  • রাজস্থলীতে নারী সমাবেশ: সরকারি উদ্যোগে জনসচেতনতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ডাকবাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ফ্যামিলি কার্ড,…

  • স্বাধীনতা পদক পাচ্ছেন কাপ্তাইয়ের টেবিল টেনিস কিংবদন্তী জোবেরা রহমান লিনু

    কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবি) এলাকায় জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর লিনু,…

  • কাপ্তাইয়ে সীতাপাহাড়ে আটকা ৪ পর্যটক উদ্ধার

    ৯৯৯-এ ফোন, দুই ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিসের উদ্ধার নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম এলাকার সীতাপাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে আটকা পড়া চার পর্যটককে প্রায় দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার…

Leave a Reply