🟥 পুলিশ সপ্তাহ শুরু, কল্যাণ সভায় পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল রাঙামাটি জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক:


“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ–২০২৬। চার দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস–এ বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি পেশাদারত্ব, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর এই বিশেষ ভাষণ ও কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি সরাসরি যুক্ত হয় রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ।

রাঙামাটি পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম; সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং আধুনিক জনবান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে পুলিশ সদস্যের পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

    নিজস্ব প্রতিবেদক ; রাঙ্গামাটি পার্বত্য জেলায় কনস্টেবল থেকে নায়েক পদে বিভাগীয় পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ ) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্য তৌহিদুল…

  • সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ ‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’  এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও…

  • এসপি’র তদারকিতে বান্দরবানে চেকপোস্ট অভিযান জোরদার

    নিজস্ব প্রতিবেদক : জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সদর থানার অধীনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান নিজে সরেজমিনে উপস্থিত…

  • 🟥 বান্দরবানে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” জেলা পর্যায়ের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ”নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬” জেলা পর্যায়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ মে) জাতীয় পর্যায়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি…

  • মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটিতে ওসিকে বিশেষ সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (২৯ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ…

  • 🟥 কোতয়ালী থানায় পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। সোমবার (২৫ মে) তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপার থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

Leave a Reply