রাঙামাটিতে হেফজ ও এতিম খানায় ভূমিকম্প সচেতনতা মহড়া, শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:


রাঙামাটিতে ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাইতুশরফ জব্বারিয়া হেফজ ও এতিম খানায় একটি প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাঙামাটি ফায়ার স্টেশনের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় ফায়ার সার্ভিসের লিডার আলী হোসেনের নেতৃত্বে শিক্ষার্থী ও শিক্ষকগণকে ভূমিকম্পের সময় করণীয় বিভিন্ন আত্মরক্ষামূলক কৌশল সম্পর্কে বাস্তবধর্মী প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম, আহতদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন দিকও বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভূমিকম্পের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে আশ্রয় নিতে হবে, আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং অন্যদের সহায়তায় এগিয়ে আসতে হবে—এসব বিষয়ে হাতে-কলমে ধারণা লাভ করে।

প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ জানান, এ ধরনের মহড়া শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, শিক্ষার্থীরাও বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে মহড়ায় অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হলে ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 বান্দরবানে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” জেলা পর্যায়ের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ”নতুন কুঁড়ি স্পোর্টস- ২০২৬” জেলা পর্যায়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ মে) জাতীয় পর্যায়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি…

  • 🟥 নবাগত এসপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার (১৭ মে ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম…

  • রাঙামাটির মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

    রাঙামাটি প্রতিনিধি: অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় অংশগ্রহণ করেন মানিকছড়ি চেকপোস্টের সেনা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা। আয়োজনের দায়িত্বে ছিলেন রাঙামাটি ফায়ার স্টেশন।…

  • 🟥 তিন দিনের আদিয়ানকে ফিরিয়ে আনল অস্ত্রোপচার

    নিজস্ব প্রতিবেদক: জন্মের মাত্র তিন দিনের মাথায় জটিল জন্মগত রোগে আক্রান্ত নবজাতক মো. আদিয়ানের জীবন রক্ষা করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে শিশুটির পরিবারে। আদিয়ানের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়।…

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • রমজানে নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর 

    আবদুল হাই খোকন: রমজান মাসে পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দীপেন দেওয়ান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তার নিজ দপ্তর থেকে ফোনে সংশ্লিষ্ট তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি…

Leave a Reply