🟥 কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের আবাসিক এলাকা প্রদক্ষিণ শেষে আবার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে হাসপাতালে কর্মরত নার্সরা অংশ নেন।

র‍্যালির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। তিনি বলেন, “আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা সেবার মনোভাব নিয়ে কাজ করে যাব।”

পরে হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. রুইহ্লা অং মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার নেত্রী ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স প্রমিলা বিশ্বাস।

এ সময় বক্তব্য দেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহের নিগার সুলতানা, ডা. সঙ্গীতা বৈরাগী, সিনিয়র স্টাফ নার্স সেলিনা তালুকদার ও সিনিয়র স্টাফ নার্স আসমা খাতুন।

+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাই প্রশাসনে নতুন মুখ, ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন রায়হানুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। বুধবার (১৩ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে কাপ্তাই উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনওকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের…

  • কেপিএম হরি মন্দিরে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালা শুরু 

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহ ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫৩ তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ২০২৬ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা রবিবার ( ১ মার্চ) হতে শুরু হয়েছে। …

  • রাজস্থলীতে সারের অতিরিক্ত দাম ও রশিদ না থাকায় ডিলারকে জরিমানা

    হাবিবুল্লাহ মিসবাহ, রাজস্থলী  রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে সারের অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার অভিযোগে এক সারের ডিলারকে জরিমানা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ঘিলাছড়ি ইউনিয়নের সারের ডিলার…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশগ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • সীতাঘাটে মহাবারুণী স্নান ১৭ মার্চ, ২০৩২ সালে প্রথমবারের মতো মাসব্যাপী ঋষি কুম্ভমেলা

    মানিক দাশ, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির প্রাঙ্গণে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে পবিত্র মহাবারুণী স্নান। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে…

Leave a Reply