🟥 কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক:


বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে কাপ্তাই তথ্য অফিস কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

তিনি জানান, এ সময়ে উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, ফ্যামিলি সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী, সড়ক প্রচার ও অনলাইন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়েছে।

দেলোয়ার হোসেন বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তর মাঠপর্যায়ে কাজ করছে। প্রতিটি কর্মসূচিতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে আধুনিকায়ন ও জনসেবামুখী কার্যক্রমকে গুরুত্ব দিয়ে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি বলেন, গত ১৪ এপ্রিল থেকে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি খাতকে আরও প্রযুক্তিনির্ভর ও কার্যকর করতে সরকার কাজ করছে। কৃষকদের কৃষিঋণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজ করতে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ কাজী জোবায়ের রাকিব সরকার কৃষিঋণ ও কৃষক কার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে তথ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে দাদার সঙ্গে নদীতে গোসল, প্রাণ গেল শিশুর

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে দাদার সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে মো. মুসকান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের…

  • মানবিক চিকিৎসক ডা. মাসুদ স্ট্রোকে আক্রান্ত

    নিজস্ব প্রতিবেদক: কাপ্তাইয়ের সকলের পরিচিত মুখ, মানবিক চিকিৎসক ও সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তার শরীরের ডান পাশ অবশ হয়ে…

  • 🟥 কাপ্তাইয়ে অসহায় ১০ পরিবারকে যাকাত সহায়তা, বিতরণ হলো ৫০ হাজার টাকা

    নিজম্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যাকাত সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন উপকারভোগীর হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। শনিবার (২৩…

  • রাজস্থলীতে ইমাম সম্মেলন, নৈতিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির রাজস্থলী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন–এর উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা…

  • কাপ্তাইয়ের সীতাদেবী মন্দিরে শিব চতুদর্শী উপলক্ষে হাজারোও ভক্তের আগমন : সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ স্বরণে এবং শিব চতুদর্শী উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমে অবস্থিত প্রাগৈতিহাসিক  শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরে ২৬ তম সার্বজনীন বিশ্বশান্তি গীতাহোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। এসময় মন্দির প্রাঙ্গনে হাজারোও ভক্তের…

  • কেপিএম হরি মন্দিরে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালা শুরু 

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহ ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫৩ তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ২০২৬ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা রবিবার ( ১ মার্চ) হতে শুরু হয়েছে। …

Leave a Reply