🟥 কাপ্তাইয়ে কৃষক সমাবেশ: কার্ড, ঋণ মওকুফ ও খাল খননে জোর

নিজস্ব প্রতিবেদক:


প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও সরকারের কৃষি-সহায়ক কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে শতাধিক কৃষকের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো সম্পর্কে মাঠপর্যায়ে সরাসরি বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই হর্টিকালচার সেন্টারের সম্মেলন কক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃষকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে কৃষকরা সহজে সরকারি সহায়তা পাচ্ছেন। তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব। তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষকরা।

অনুষ্ঠানের শুরুতে কৃষি বিষয়ক সচেতনতামূলক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন কৃষি উদ্যোগের সুফল পেতে হলে কৃষকদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে হবে। এ ধরনের আয়োজন কৃষকদের তথ্যপ্রাপ্তি ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

  • ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই ইউনিয়নে অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ

    মোঃ জয়নাল আবেদীন,কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১৬ মার্চ) সকাল ১০.৩০ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণ…

  • প্রথম দিনেই কাপ্তাই লেকে ৫৩ টন মাছ, রাজস্ব ১১.৬৫ লাখ টাকা

    নিজস্ব প্রতিবেদক দীর্ঘ ৩ মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই লেকে মাছ ধরা শুরুর প্রথম দিনেই কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে ৫৩ হাজার ১৯৮ কেজি মাছ অবতরণ হয়েছে। এসব মাছ থেকে ১১ লাখ ৬৪ হাজার ৮৬৪ টাকা রাজস্ব আদায় হয়েছে। মঙ্গলবার…

  • 🟥 কর্ণফুলীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার সীতাপাহাড় সংলগ্ন ও…

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

Leave a Reply