🟥 কাপ্তাইয়ে ৯০ ক্ষুদে হলদে পাখির দীক্ষা গ্রহণ

সনদ ও পোশাক বিতরণ, শিশুদের নৈতিক শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে ৯০ জন ক্ষুদে হলদে পাখি স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীক্ষা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র ও পোশাক বিতরণ করা হয়।

সোমবার (১৮ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ কর্মসূচি-২০২৬” উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার বীনাপ্রভা চাকমা বলেন, “গার্ল গাইডস কার্যক্রম শিশুদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোটবেলা থেকেই শিশুদের সৃজনশীল ও মানবিক চেতনায় গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রয়োজন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দীক্ষা অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ট্রেইনার ইসরাত জাহান শিল্পী এবং জুনিয়র ট্রেইনার শায়লা শাবরিন ঊষা।

কাপ্তাই উপজেলা গার্ল গাইডসের সভাপতি উমা সিং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও গার্ল গাইডস সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশুদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে হলদে পাখি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করা হবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার মতবিনিময় সভা

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে আয়োজিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ…

  • 🟥 কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন (বিএনএ) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।…

  • বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হাফিজুর রহমানসহ চার নেতার বদলি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের শাখা…

  • ম্যালেরিয়া নির্মূলে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন “ম্যালেরিয়া নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ; আমরাই পারবো আমাদেরকেই করতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৬। শনিবার (২৫ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের…

  • কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    কবির হোসেন, কাপ্তাইঃ রাঙামাটি কাপ্তাই উপজেলা আদর্শ  শিক্ষক ফেডারেশনের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকাল ৫টায় রিভার ভেলি পার্কে শিক্ষক মো.শফিকুল আলমের সঞ্চালনায় এবং আদর্শ  শিক্ষক ফেডারেশন সভাপতি মো.হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি…

  • পাহাড়ি ঢলের ভাঙনে ঝুঁকিতে কাপ্তাই মডেল মসজিদ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে অবস্থিত কাপ্তাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পাহাড়ি ঢলের তীব্র ভাঙনের ঝুঁকিতে পড়েছে। মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ছড়ার প্রায় ৯ মিটার এলাকা ভেঙে যাওয়ায় শুধু মডেল মসজিদই নয়, স্থানীয়…

Leave a Reply