কেপিএমে মিনিবার ফুটবলের শুভ সূচনা, জয়ে শুরু ফকিরাঘোনা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকায় উন্মুক্ত নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সাবেক ফুটবলার ও কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. আসলাম খান টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও সমাজসেবক এম. আর. হোসাইন জহির।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব এম. সাকের হোসেন এবং কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকান্দার আলী রাসেলসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।

উদ্বোধনী ম্যাচে ফকিরাঘোনা একাদশ ২-০ গোলে কিংস অব সার্কাসকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে। ম্যাচ পরিচালনা করেন শানু সজল ও কৃষ্ণ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • বাঁশবোঝাই ট্রাকে আটকে ছিঁড়ল বিদ্যুতের তার, কাপ্তাইয়ে সংযোগ বিচ্ছিন্ন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার আটকে ছিঁড়ে যাওয়ায় ১১ কেভি লাইনের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিলছড়ী-বালুরচর এলাকার প্রশান্তি পার্ক সংলগ্নসহ কাপ্তাইয়ের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে…

  • কাপ্তাই পলিটেকনিকের সামনে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীরা। খানাখন্দ ও কাদাপানিতে ভরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।…

  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাপ্তাইয়ে প্রশাসনের মনিটরিং জোরদার

    নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিং চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে…

  • জুলাই শহীদদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি: কাপ্তাইয়ে আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করতে রাঙামাটির কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন…

  • 🟥 কাপ্তাইয়ে কোরবানির পশুর হাটে পাহাড়ি গরুর কদর বেশি

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনন্দমেলা মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে পশু কেনাবেচার প্রস্তুতি। হাটজুড়ে এবার সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে পাহাড়ি গরুর। কাপ্তাই…

  • কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

    এম বাবুল, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ২.৩০ এ  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে কাপ্তাই উপজেলা প্রশাসন এর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)…

Leave a Reply