কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সংস্কৃতি চর্চা, ক্রীড়া কার্যক্রম ও বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার বিকাশ ঘটাতে হবে। একজন শিক্ষার্থীকে সুশিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মো. নাসিরউদ্দিন।

বাংলা বিভাগের শিক্ষক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সাইফুল আলম। পরে প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া আক্তার নদী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন অমিয় ত্রিপুরা ও আফরোজা আক্তার। তারা কলেজজীবনের নানা স্মৃতিচারণ করে শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরীক্ষায় সাফল্যের জন্য সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী পুষ্পিতা বড়ুয়া ও মাচ সিং মারমা। তাদের পরিবেশনায় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই পলিটেকনিকের সামনে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীরা। খানাখন্দ ও কাদাপানিতে ভরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।…

  • 🟥 কাপ্তাইয়ে ইয়াবাসহ দুই যুবক আটক

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল।  শুক্রবার (১ মে ) দিবাগত রাত ৩ টার দিকে কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং…

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

  • 🟥 কাপ্তাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯  এপ্রিল ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি মো:…

  • শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তিতে ‘এ’ গ্রেড পেল ফারিয়া ফারজানা সুপ্তি

    কাপ্তাই প্রতিনিধি: শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় ‘এ’ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিয়া ফারজানা সুপ্তি। রবিবার (১ মার্চ) সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সুপ্তি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।…

  • কাপ্তাইয়ে মৎস্য বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

    ঝুলন দত্ত, কাপ্তাই কাপ্তাই সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে মাছের নার্সারির ব্যবস্থাপনা, হালদা কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষাণাবেক্ষণ বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৬ এপ্রিল) হতে শুরু হয়েছে।  মৎস্য অধিদপ্তরের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা…

Leave a Reply