কাপ্তাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক

মাদকবিরোধী জনসচেতনতা তৈরিতে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও সমাবেশ করেছে থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় চন্দ্রঘোনা ইউনিয়নের সিনেমা হল-বারঘোনিয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম (পিপিএম) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক বিক্রি, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদক নির্মূলে স্থানীয়দের সহযোগিতাও প্রয়োজন।

কর্মসূচিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, ৩.৫ টন চাল বিতরণ

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণ হিসেবে সাড়ে ৩ টন (৩,৫০০ কেজি) চাল বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে রাঙামাটি জেলা…

  • রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলার ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য তিন দিনব্যাপী ‘হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ থেকে ১৬…

  • কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

    মোঃ জয়নাল আবেদীন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।…

  • প্রথম দিনেই কাপ্তাই লেকে ৫৩ টন মাছ, রাজস্ব ১১.৬৫ লাখ টাকা

    নিজস্ব প্রতিবেদক দীর্ঘ ৩ মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই লেকে মাছ ধরা শুরুর প্রথম দিনেই কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে ৫৩ হাজার ১৯৮ কেজি মাছ অবতরণ হয়েছে। এসব মাছ থেকে ১১ লাখ ৬৪ হাজার ৮৬৪ টাকা রাজস্ব আদায় হয়েছে। মঙ্গলবার…

  • কাপ্তাইয়ে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষ, আহত একাধিক

    জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী কলেজ সড়কের হাইওয়ে অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান এলাকা থেকে আসা…

  • 🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”…

Leave a Reply