কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি বরইছড়ি সদর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে গিয়ে শেষ হয়। সেখানে মাদকবিরোধী সচেতনতামূলক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘মাদকমুক্ত সমাজ গড়ুন’সহ বিভিন্ন মাদকবিরোধী স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ ও যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। তাই মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • সংবর্ধনা শেষে কাপ্তাই ফিরলেন জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা

    প্রথম কার্যদিবস শেষে নেতাকর্মী-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিজস্ব প্রতিবেদক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবস শেষে নিজ এলাকা কাপ্তাইয়ে ফিরেছেন বাবু উথোয়াইমং মারমা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাঙামাটিতে সংবর্ধনা ও দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে…

  • সীতাঘাটে মহাবারুণী স্নান ১৭ মার্চ, ২০৩২ সালে প্রথমবারের মতো মাসব্যাপী ঋষি কুম্ভমেলা

    মানিক দাশ, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির প্রাঙ্গণে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে পবিত্র মহাবারুণী স্নান। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে…

  • হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রাগৈতিহাসিক তীর্থস্থান রাঙামাটির কাপ্তাই সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আগত সনাতনি সম্প্রদায়ের ভক্তরা ঐতিহাসিক কর্ণফুলি…

  • কাপ্তাইয়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে সরকারের…

  • কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের…

  • বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী অভিযান, মুগডাল ও কোমলপানীয় পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি বাজারে ভেজালবিরোধী তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।  শনিবার (৭ মার্চ) তারিখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মুগডালে কোনো ধরনের কৃত্রিম রং মিশ্রিত আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং বাজারে বিক্রিত বিভিন্ন ব্র্যান্ডের…

Leave a Reply