কাপ্তাইয়ে ৬১০ কৃষকের হাতে কৃষি উপকরণ, শুরু জাতীয় ফল মেলা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুঁটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ ও ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। তিনি কৃষকদের বিতরণ করা চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে কৃষি উৎপাদন এবং সবুজায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব জানান, ৪১০ জন কৃষককে বৃক্ষের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি এবং আরও ২০০ জন কৃষককে সবজির বীজ, ডিএপি-এমওপি সার, লেবুর চারা ও জৈব সার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলা শেষে কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৩০ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলা…

  • কাপ্তাইয়ে ১৮ মাসের মেশিংওয়াং-এর জীবন ঝুঁকিতে: হার্ট অপারেশনের জন্য দরকার ৪ লাখ টাকা

    রিপন মারমা, কাপ্তাই: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারার এক দম্পতির ঘরে জন্ম নেওয়া ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং মারমা জন্মের পর থেকেই জটিল হার্ট রোগে ভুগছে। বিশেষজ্ঞরা অপারেশন ছাড়া তার জীবন বাঁচানোর কোনো বিকল্প দেখছেন না। জন্মের পরই শারীরিক…

  • 🟥 কাপ্তাইয়ে কোরবানি ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় “যথাযথ নিয়মে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ” বিষয়ক উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

  • 🟥 কাপ্তাইয়ে কুকুরের আক্রমণে মায়া হরিণের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে খাবারের সন্ধানে এসে কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) প্রজেক্ট এলাকার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বনাঞ্চল থেকে একটি মায়া হরিণ লোকালয়ে…

  • 🟥 কর্ণফুলীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার সীতাপাহাড় সংলগ্ন ও…

  • 🟥 আন্তর্জাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”…

Leave a Reply