🟥 কাপ্তাইয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রতীক্ষার পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কাপ্তাই উপজেলায় এক বর্ণাঢ্য আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেল সাড়ে চারটায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মিছিলটির নেতৃত্ব দেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন আকাশ। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য কায়সারুল হাসান শাওন ও ইখতিয়ার উদ্দিন হৃদয়, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, কাপ্তাই উপজেলা সাইবার দলের সাধারণ সম্পাদক পূণ্যধন তনচংগ্যা, রাইখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাসেলসহ কাপ্তাই উপজেলা ছাত্রদল ও কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৮ বছর পর নতুন কমিটি গঠন সংগঠনের জন্য অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক। তারা আশা প্রকাশ করে বলেন, নবগঠিত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

নেতারা আরও বলেন, তৃণমূলের প্রত্যাশা পূরণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে সুসংগঠিত করবে। শেষে নবগঠিত জেলা কমিটির সার্বিক সাফল্য কামনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • এতিমদের পাশে মানবিক উদ্যোগ: কাপ্তাইয়ে ইফতার ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে ১০ শয্যা হাসপাতাল ও কাপ্তাই ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে এতিম ও পথশিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার…

  • কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) আয়োজিত শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেএইচএস ওয়ারিওর্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২…

  • রাজস্থলীতে নারী সমাবেশ: সরকারি উদ্যোগে জনসচেতনতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ডাকবাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ফ্যামিলি কার্ড,…

  • 🟥 লেক-নদী-পাহাড়ের মোহে ঈদে কাপ্তাইয়ে পর্যটকের ঢল

    নিজস্ব প্রতিবেদক: ঈদের দীর্ঘ ছুটিতে রাঙামাটির কাপ্তাই যেন পরিণত হয়েছে পর্যটকদের মিলনমেলায়। কাপ্তাই লেক, কর্ণফুলী নদী আর সবুজ পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন শত শত ভ্রমণপ্রেমী। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত…

  • কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা প্রচার

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

  • স্বাধীনতা পদক পাচ্ছেন কাপ্তাইয়ের টেবিল টেনিস কিংবদন্তী জোবেরা রহমান লিনু

    কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবি) এলাকায় জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর লিনু,…

Leave a Reply