রাজস্থলীতে যুবলীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদারকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর (পাবনা টিলা) এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত মাসুম তালুকদার শাহাদাত হোসেনের ছেলে। তিনি শফিপুর (পাবনা টিলা) এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা এবং রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

গ্রেপ্তারের পর তাকে বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে সীতাপাহাড়ে আটকা ৪ পর্যটক উদ্ধার

    ৯৯৯-এ ফোন, দুই ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিসের উদ্ধার নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরম এলাকার সীতাপাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে আটকা পড়া চার পর্যটককে প্রায় দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার…

  • কাপ্তাইয়ে বাজার মনিটরিং: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদকঃ কাপ্তাই উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ব্যাপক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র বাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের নায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন…

  • 🟥 কাপ্তাইয়ে সমবায়ীদের আয়বর্ধনমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কাপ্তাই  রাঙামাটির  আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধন মূলক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।  বুধবার ( ২৯ এপ্রিল)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের…

  • কুকিমারা একাদশের পাশে অজিত কুমার, খেলোয়াড়দের হাতে জার্সি-ফুটবল

    নিজস্ব প্রতিবেদক খেলাধুলায় তরুণদের আগ্রহ বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে কুকিমারা একাদশ ফুটবল দলের খেলোয়াড়দের জার্সি ও ফুটবল উপহার দিয়েছেন সমাজসেবক বাবু অজিত কুমার তনচংগ্যা। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কুকিমারা পাড়া ফুটবল মাঠে…

  • কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক  বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের…

  • কাপ্তাইয়ে ২৩ যুবক-যুবতীর এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক পার্বত্য চট্টগ্রামের স্থানীয় যুবকদের কারিগরি দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এসি ও ফ্রিজ মেরামত প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শান্তি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ‘এসি ও ফ্রিজ মেরামত…

Leave a Reply