কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

নিজস্ব প্রতিবেদক

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা সদর পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে উপজেলা মৎস্য কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুম ‘কিন্নারী’তে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

রায়হানুল ইসলাম বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৎস্য চাষে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

সভায় সফল মৎস্য উদ্যোক্তা কুতব উদ্দীন মঙ্গল, মো. আব্দুর রব ও বিন্দু লাল তঞ্চঙ্গ্যাকে সম্মাননা ও নগদ অর্থ দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন

    কবির হোসেন, কাপ্তাই : প্রতি বছরের ন্যায় এবারও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিউবো অভ্যর্থনা প্রধান ফটক হতে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন কাজ করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র…

  • কাপ্তাই মডেল মসজিদে ধর্মীয় ভাবগাম্ভীর্যে কেন্দ্রীয় ঈদের জামাত

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত উৎসবমুখর ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত পরিচালনা করেন…

  • শিব চতুর্দ্দশী উপলক্ষে রাঙামাটিতে অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব

    রাঙ্গামাটি প্রতিনিধি: শিব চতুর্দ্দশী উপলক্ষে পাহাড়ি শহর রাঙামাটিতে অনুষ্ঠিত হলো অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব–২০২৬। ধর্মীয় আবহ, ভক্তিমূলক সঙ্গীত ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রিজার্ভ বাজারের নতুন পাহাড় প্রাঙ্গণে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজন করে শ্রী শ্রী…

  • 🟥 কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ অভিযানে…

  • কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা প্রচার

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ…

  • সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কাপ্তাইয়ে সড়ক প্রচার

    নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ ২০২৬, সোমবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশের ৫৪টি জেলায় একযোগে নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এ কর্মসূচি সম্পর্কে…

Leave a Reply