বিপুল বড়ুয়া নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 

সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া।

ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেছেন ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অপরাহ্নে তিনি বিদায়ী প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। অবসরজনিত কারনে প্রধান শিক্ষক কল্যানি বড়ুয়ার শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি)। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া  ২০০২ সালের ২৩ মে সহকারী শিক্ষক হিসাবে  খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০০৩ সালের ৪ আগস্ট নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় যোগদান করেন এবং অদ্যাবধি ঐ স্কুলের সুনামের সাথে প্রথমে সহকারী শিক্ষক এবং পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সহ অনেক শিক্ষক ২০২১ সালের ৩০ জুন  প্রথম শ্রেণি গেজেটেড কর্মকর্তা হন।

 প্রসঙ্গত: বিপুল বড়ুয়া কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির  সিনিয়র কন্ঠ শিল্পী এবং প্রাক্তন যুগ্ম সম্পাদক।
তিনি বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের নজরুল সঙ্গীত ও আধুনিক গানের তালিকাভুক্ত কন্ঠ শিল্পী।

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে…

  • 🟥 কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ…

  • একই বিদ্যালয়ে ২১ বছর: ৩৪ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা শেষে বিদায় নিলেন ইউসুফ মিয়া

    ঝুলন দত্ত, কাপ্তাই: একই বিদ্যালয়ে ২১ বছর শিক্ষকতা করে প্রায়  ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন কাপ্তাই বিএফআইডিসি মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া।  এই উপলক্ষে বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীদের…

  • কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে  এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ৮ এপ্রিল) সকাল ১১ টায়  কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা…

  • ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি প্রশিক্ষণ, কাপ্তাইয়ে ৪০ তরুণ-তরুণীর অংশগ্রহণ

    নিজস্ব প্রতিবেদক প্রযুক্তি শিক্ষাকে প্রান্তিক জনপদের তরুণ-তরুণীদের কাছে পৌঁছে দিতে রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ভ্যান চালু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় বুধবার দুই মাসব্যাপী কম্পিউটার…

  • 🟥 কাপ্তাইয়ে আট ইভেন্টে বাজিমাত দেবরাজের

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে আটটি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে দেবরাজ দাশ। সে উপজেলার রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৩ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর…

Leave a Reply