|

সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী উক্যচিং মারমা নিহত

ঝুলন দত্ত, কাপ্তাই

রাঙামাটি চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  মোটরসাইকেল দুর্ঘটনায় কাপ্তাই উপজেলার ২ নং  রাইখালী ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের  মতি পাড়ার বাসিন্দা প্রকৌশলী উক্যসিং মারমা নিহত হয়েছেন। তিনি ঐ এলাকার বন্দরের অবসরপ্রাপ্ত কর্মচারী সাচিংমং মারমার একমাত্র ছেলে বলে জানান ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুইখই মারমা। নিহত প্রকৌশলী উক্যসিং মারমা বিদেশে গিয়ে ভালো একটা চাকরি করার স্বপ্ন ছিল বলে জানান ইউপি সদস্য পাইসুইখই মারমা। 

 

বুধবার (২৫ মার্চ) রাত ১০:৪০ এর দিকে রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের সিলমারা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ। 

ওসি আরোও জানান,  বাঙ্গালহালিয়া হতে রাইখালী গামী একটি মোটরসাইকেল (চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনার ফলে  মোটরসাইকেল চালক  উক্যসিং মারমা (৩৪) গুরুতরভাবে আহত হবার পর  তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও আঘাতের মাত্রা অধিক হওয়ায় তিনি ঘটনাস্থলেই কিছুক্ষণ পর মৃত্যুবরণ করেন।

ওসি জানান,  কারো কোন অভিযোগ না থাকায় নিহত প্রকৌশলী উক্যসিং মারমার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

+ posts

Similar Posts

  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাপ্তাইয়ে প্রশাসনের মনিটরিং জোরদার

    নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিং চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে…

  • কাপ্তাইয়ের কেপিএম কলাবাগানে আগুনে পুড়ল দুই বসতঘর

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এর অভ্যন্তরে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার কিছু সময় পর এ ঘটনা ঘটে। ১নং চন্দ্রঘোনা…

  • কাপ্তাই লেকে অভিযান, ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

    নিজস্ব প্রতিবেদক কাপ্তাই লেকে অবৈধ মাছ আহরণ রোধে অভিযান চালিয়ে ৪টি নৌকা ও প্রায় ২০ হাজার বর্গফুট নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি…

  • 🟥 কাপ্তাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কাপ্তাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাপ্তাই ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে) বিকাল ৫টায় অবকাশ ক্লাবে অনুষ্ঠিত এ সভায় কাপ্তাই উপজেলা শ্রমিক দল সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম ও কাপ্তাই…

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

    মানিক দাশ, কাপ্তাই  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম (কবির) মঙ্গলবার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের চলমান…

  • কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য অভিযানে ক্ষতিকর খাদ্যপণ্য প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে সতর্কীকরণ তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায়…

Leave a Reply