রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে কাপ্তাইয়ের বরইছড়ির বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ মুরুব্বি আব্দুল মান্নানকে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৩৫ সালের ২২ আগস্ট জন্ম নেওয়া আব্দুল মান্নান পাঁচ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বরইছড়িতে তিনি ছিলেন শ্রদ্ধেয় মুরুব্বি ও অভিভাবকতুল্য একজন মানুষ।

রোববার বিকেল চারটায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিকেল পাঁচটায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদ কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

একজন মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায়ে কাপ্তাইয়ে নেমে আসে শোকের আবহ। তাঁর মৃত্যুতে একজন প্রবীণ অভিভাবককে হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া 

    ঝুলন দত্ত, কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে একটানা ৩২ বছর শিক্ষকতা করে প্রধান শিক্ষক হিসাবে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কল্যানি বড়ুয়া। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে সহকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি।  ১৯৯৪ সালের…

  • কাপ্তাইয়ে প্রযুক্তির সনদ হাতে ৪০ তরুণ, কর্মসংস্থানের স্বপ্ন

    ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসের প্রশিক্ষণ শেষে যুবক–যুবতীদের হাতে সনদ নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শেষে সনদ পেয়েছেন ৪০ জন যুবক-যুবতী। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়…

  • কাপ্তাইয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা

    নিজস্ব প্রতিবেদক  রাঙামাটির কাপ্তাইয়ে গ্রাম ও নারী উন্নয়ন কমিটির ৩০ সদস্যকে নিয়ে দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। উদ্বোধনী…

  • কাপ্তাইয়ে জিএপি প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক-উদ্যোক্তার সনদ

    আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাইয়ে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ৬০ জন কৃষক ও উদ্যোক্তা সনদ পেয়েছেন। নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই…

  • কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন: সুষম খাদ্যে সুস্থ জাতি গড়ার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্ণনির্ভর বাংলাদেশ” এই…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাটসহ ৪ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সম্রাট, শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ইয়াবা ও চোলাইমদও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

Leave a Reply