কাপ্তাইয়ে প্রযুক্তির সনদ হাতে ৪০ তরুণ, কর্মসংস্থানের স্বপ্ন

ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসের প্রশিক্ষণ শেষে যুবকযুবতীদের হাতে সনদ

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শেষে সনদ পেয়েছেন ৪০ জন যুবক-যুবতী। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা পরিষদ হলরুম (কিন্নরী)-তে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব-২য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় পরিচালিত এ প্রশিক্ষণে ২০ জন যুবক ও ২০ জন যুবতী অংশ নিয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

প্রধান অতিথি মো. রায়হানুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির দক্ষতা বর্তমান সময়ে চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ তৈরি করছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তরুণদের নিজেদের কর্মসংস্থান তৈরির আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি দিলদার হোসেন বলেন, দক্ষতা অর্জনই যুবসমাজের ভবিষ্যৎ গড়ার অন্যতম চাবিকাঠি। প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে তরুণরা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন বলেন, প্রত্যন্ত এলাকার তরুণদের দোরগোড়ায় প্রযুক্তি শিক্ষার সুযোগ পৌঁছে দিতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. খায়রুল আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাছান বাবুসহ গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেন। প্রশিক্ষনার্থীদের পক্ষে দুইজন তাঁদের দুই মাসের প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • অন্ধ বৃদ্ধার ঘরে মানবিক সহায়তা, পাশে সমাজসেবক অজিত কুমার তনচংগ্যা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের এক অসহায় ও দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ও কৃষি উদ্যোক্তা অজিত কুমার তনচংগ্যা। তিনি ওই বৃদ্ধার পরিবারের জন্য খাদ্যসামগ্রী, ওষুধ ও ফলমূলসহ বিভিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেন। শুক্রবার (১৯ জুন) উপজেলার…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ…

  • কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নজর

    নিজস্ব প্রতিবেদক পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের অংশগ্রহণে বাস্তবায়নাধীন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সফর করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল। সফরকালে তারা পানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ…

  • কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য অভিযানে ক্ষতিকর খাদ্যপণ্য প্রত্যাহার

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। অভিযানে সতর্কীকরণ তালিকাভুক্ত কয়েকটি খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং বিক্রেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায়…

  • কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদল নেতা আলী আকবর সুমনের জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের জন্মদিন উপলক্ষে কাপ্তাই উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

  • কাপ্তাইয়ে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

    নিজস্ব প্রতিবেদক ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোলের বাদ্য, মোটর শোভাযাত্রা এবং নানা সাজে শত শত নারী-পুরুষ ও ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে কাপ্তাইয়ের সড়ক। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা…

Leave a Reply