কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক 

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Handwashing Hero)।

কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাপ্তাইয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই সংবাদের সম্পাদক ও প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য চৌধুরী রিপন এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল।

আলোচনা সভায় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিবার ও সমাজে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলা শেষে কুইজ প্রতিযোগিতা, অংশ নিল ৩০ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপজেলা…

  • 🟥 কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: কৃষি মন্ত্রণালয়ের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে…

  • কর্ণফুলীতে দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণ: ব্যয় ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মাঝে বয়ে যাওয়া লুসাই কণ্যা কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর । আর এই প্রকল্পের জন্য ব্যয় ধরা…

  • চন্দ্রঘোনা থানা এবং কেপিএম পরিদর্শনে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশাসনিক তৎপরতা জোরদার ও উন্নয়ন কার্যক্রম তদারকির অংশ হিসেবে চন্দ্রঘোনা থানা এবং কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। রবিবার (৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসক প্রথমে চন্দ্রঘোনা থানা পরিদর্শনে…

  • জাতীয় শিক্ষা সপ্তাহে সাফল্যের স্বীকৃতি পেল কাপ্তাই উচ্চ বিদ্যালয়

    নিজস্ব প্রতিবেদক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এবং বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে নতুন করে আলোচনায় এসেছে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়। শিক্ষকতা, সাংস্কৃতিক অঙ্গন এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থী ও শিক্ষকদের অর্জনে বিদ্যালয়টিতে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬…

  • 🟥 কাপ্তাইয়ে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই–চট্টগ্রাম সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (০৯ মে) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৪১ বিজিবি গেটসংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

Leave a Reply