জাতীয় শিক্ষা সপ্তাহে সাফল্যের স্বীকৃতি পেল কাপ্তাই উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এবং বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে নতুন করে আলোচনায় এসেছে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়। শিক্ষকতা, সাংস্কৃতিক অঙ্গন এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থী ও শিক্ষকদের অর্জনে বিদ্যালয়টিতে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুর জামাল। একই সঙ্গে ইসলামী সঙ্গীত (হামদ) প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়ে বিদ্যালয়ের জন্য সম্মান বয়ে এনেছে শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

এ ছাড়া Education Excellence Support Scheme (EESS)-SEDF-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম এবং জেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে কাপ্তাই উচ্চ বিদ্যালয়।

এসব অর্জনের স্বীকৃতি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব হাসান বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অর্জন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষা, নৈতিকতা, বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে কাপ্তাই উচ্চ বিদ্যালয় আরও সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে বিজিবির মেডিকেল ক্যাম্পে ২৪৩ জনের চিকিৎসাসেবা

    নিজস্ব প্রতিবেদক সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। ত্রাণ বিতরণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের…

  • গলায় ফাঁস দিয়ে কাপ্তাইয়ের মধুছড়িতে এক ব্যক্তির আত্মহত্যা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের   মধুছড়ি নামক স্থানে নিজ  গৃহে গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ কর্মকার(৬৬)  নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ বুধবার (১ এপ্রিল)  দুপুর ১ টায় এই ঘটনা ঘটে বলে জানান …

  • বৃষ্টিতে বাড়ল কাপ্তাই হ্রদের পানি, পাঁচ ইউনিটে ফিরল বিদ্যুৎ উৎপাদন

    নিজস্ব প্রতিবেদক টানা কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে শুরু করেছে। এতে পানিনির্ভর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট একযোগে চালু করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট…

  • কাপ্তাইয়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ

    নিজস্ব প্রতিবেদক টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গত পরিবারের কাছে গিয়ে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে কাপ্তাই সেনাজোন (৩৮ বীর)। মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় কাপ্তাই নতুন বাজারের…

  • 🟥 রাইখালীতে উদ্ধার হওয়া অজগর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকায় একটি বাসার সিলিং থেকে উদ্ধার হওয়া জালি অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পাল্পউড বাগান বিভাগের উদ্যোগে সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত…

  • 🟥 চন্দ্রঘোনায় দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা….

Leave a Reply