কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

এম বাবুল, কাপ্তাই : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোক ও শ্রদ্ধা ভরে হাতে ফুলেল পুষ্প স্তবক নিয়ে শ’শ’ নারী-পুরুষ স্মরণ করেছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের। রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কাপ্তাই উপজেলা  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

প্রথমেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, কাপ্তাই উপজেলা প্রশাসন,পুলিশ, আনসার বাহিনী, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা এসিল্যান্ড, ফায়ার সার্ভিস, কাপ্তাই উপজেলা বিএনপি, হেডম্যান প্রতিনিধি, কাপ্তাই উপজেলা পেশাদার সাংবাদিক, ইউনিয়ন বিএনপি, কাপ্তাই উপজেলা ছাত্রদল, উপজেলা যুবদলের পক্ষ থেকে  শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর বিএনপি সহযোগী সংগঠনসহ বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একে একে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এসময় সকলের কণ্ঠে ধ্বনিত হয় একুশের কালজয়ী গান— আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।

এম বাবুল, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে লোটাস শিশু সদনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    রিপন মারমা, কাপ্তাই রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকায় অবস্থিত দুর্গম পাহাড়ের শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান ‘লোটাস শিশু সদন উচ্চ বিদ্যালয়’-এর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিদ্যালয় হলরুমে ধর্মীয় বন্দনা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের…

  • অভাবের সংসার, অবিচল আস্থা, ধানের শীষের টানে চাকরি ছেড়ে ফেরা কার্তিক মল্লিকের গল্প

    মানিক দাশ, কাপ্তাই । কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপু এলাকার বাসিন্দা কার্তিক মল্লিক (৫২)। জীবনযুদ্ধের প্রতিদিনের হিসাব-নিকাশে তিনি এক সাধারণ মানুষ। কিন্তু রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নে তিনি একেবারেই আলাদা—নিবেদিতপ্রাণ এক কর্মী। ধানের শীষের প্রচারণায় অংশ নিতে তিনি সুদূর কক্সবাজারে…

  • সীতাঘাটে মহাবারুণী স্নান ১৭ মার্চ, ২০৩২ সালে প্রথমবারের মতো মাসব্যাপী ঋষি কুম্ভমেলা

    মানিক দাশ, কাপ্তাই। রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির প্রাঙ্গণে আগামী ১৭ মার্চ, মঙ্গলবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে পবিত্র মহাবারুণী স্নান। এ উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে…

  • কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসী হামলায় এক ইউপি সদস্য গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন ওই…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

  • কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    রবিউল হোসেন চৌধুরী রিপন। রাঙামাটির কাপ্তাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ…

Leave a Reply