কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধা

রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ

একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ

পলাশ চাকমা, রাঙামাটি ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে রাঙামাটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার। সেই চেতনা ধারণ করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই স্বাস্থ্য বিভাগের অঙ্গীকার।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতাল-এর আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খানসহ জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানানো হয়।

পলাশ চাকমা, রাঙ্গামাটি
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। মঙ্গলবার (২১ এপ্রিল) রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে পরিদর্শন করেন জেলা…

  • লক্ষীছড়িতে সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর হামলা—প্রতিবাদে সরব মহল

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির লক্ষীছড়ি এলাকায় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এ ঘটনাকে শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং সরাসরি…

  • রাঙ্গামাটিতে ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িসহ ৫ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে জুয়া খেলায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশে…

  • রাঙামাটিতে দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের দুইজন পুলিশ পরিদর্শককে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর উদ্যোগে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত…

  • পার্বত্য চট্টগ্রামে ১২৬ বছরের শাসনবিধি বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

    আহমদ বিলাল খান, রাঙামাটি ঃ পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ১২৬ বছরের পুরনো শাসনবিধি বাতিল এবং আঞ্চলিক ও তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনসহ সাত দফা দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। সংগঠনটি বলছে,…

  • এসপি’র তদারকিতে বান্দরবানে চেকপোস্ট অভিযান জোরদার

    নিজস্ব প্রতিবেদক : জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সদর থানার অধীনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান নিজে সরেজমিনে উপস্থিত…

Leave a Reply