রাঙামাটিতে ২৫০ শয্যার হাসপাতাল ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা রাঙামাটিতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি।

স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানকে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 

নবনির্মিত এই আধুনিক হাসপাতাল ভবনে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে আইসিইউ, এমআরআই, সিটি স্ক্যান সহ অত্যাধুনিক সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব সুবিধা পুরোপুরি চালু হলে পাহাড়ি অঞ্চলের রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যেতে হবে না 

রাঙ্গামাটির সিভিল সার্জন নুয়েন খীসার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসূন বড়ুয়া, রাঙ্গামাটি সেনা জোন কমান্ডার লে.কর্নেল মো. একরামুল রাহাত, গণপূর্ত বিভাগের রাঙামাটি নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও শওকত আকবর খান সহ অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। রাঙামাটির এই হাসপাতাল সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পার্বত্য অঞ্চলের মানুষের চিকিৎসা সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাসপাতাল ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে কিছুটা সময় প্রয়োজন। ইতোমধ্যে চক্ষু বিভাগের অপারেশন সেবা চালু হয়েছে এবং অন্যান্য বিভাগ চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ ও স্থাপনের কাজ চলছে।

তবে জনবল সংকট এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত সব বিভাগ চালু হলে রাঙামাটি ছাড়াও আশপাশের দুর্গম এলাকার মানুষ সহজেই উন্নত চিকিৎসাসেবা পাবে। সংশ্লিষ্টদের মতে, নতুন এই হাসপাতাল ভবন পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে এবং ভবিষ্যতে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • পুলিশ-ম্যাজিস্ট্রেসির সমন্বয় জোরদারে বান্দরবানে কনফারেন্স

    দ্রুত তদন্ত, সময়মতো চার্জশিট ও ন্যায়বিচার নিশ্চিতে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার (১১ এপ্রিল) বান্দরবান চীফ…

  • দুর্যোগ প্রস্তুতি দিবসে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

    আহমদ বিলাল খান, রাঙামাটি  “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি পার্বত্য…

  • গণহত্যা ও স্বাধীনতা দিবসে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে মোনাজাতের আহ্বান

    আহমদ বিলাল খান, রাঙামাটি ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত আয়োজন করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়। জাতির এই গুরুত্বপূর্ণ দুই দিনকে…

  • 🟥 পাহাড়ের নির্ভীক সংবাদযোদ্ধা ফজলে এলাহী

    পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার এক প্রজন্ম গড়ার নেপথ্য কারিগর বিশেষ প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়, প্রত্যন্ত জনপদ আর বঞ্চিত মানুষের জীবনসংগ্রাম—যেখানে সংবাদ পৌঁছানোই ছিল একসময় বড় চ্যালেঞ্জ, সেই বাস্তবতাকে বদলে দিয়েছেন ফজলে এলাহী। স্থানীয় সাংবাদিকতা থেকে শুরু করে অনলাইন ও প্রিন্ট…

  • রাঙামাটিতে আন্তঃপ্রেসক্লাব সভা: সাংবাদিকদের ঐক্য ও অপসাংবাদিকতা রোধে ঐকমত্য

    নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করতে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭.৩০ টায় রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃপ্রেসক্লাব মতবিনিময় সভা। জাতীয় প্রেসক্লাব, চট্টগ্রাম প্রেসক্লাব এবং রাঙামাটি প্রেসক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভা সাংবাদিক সমাজে নতুন…

  • রাঙ্গামাটিতে ২৫ মার্চ গণহত্যা স্মরণে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ)…

Leave a Reply