‘চমকপ্রদ উন্নয়ন হবে, মানুষ দেখবে পরিবর্তন’—মন্ত্রী হয়ে প্রথমবার রাঙামাটিতে দীপেন দেওয়ান

পার্বত্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান

আবদুল হাই খোকন :  মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙামাটিতে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তাঁর আগমনকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে, হাত নেড়ে ও স্লোগানে তাঁকে স্বাগত জানান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটিতে  পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে বরণ করা হয়। জেলা প্রশাসক ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।

রাঙামাটিতে পৌঁছামাত্রই স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা। পার্বত্য এলাকা রাঙ্গামাটিতে পূর্ণ মন্ত্রীত্ব পাওয়ায়  সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় প্রত্যাশা ও আশার সঞ্চার। মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “উন্নয়ন হবে এমনভাবে, যা মানুষ চমক হিসেবে দেখবে। তিন পার্বত্য জেলায় সুসম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, তাঁদের রাজনৈতিক অঙ্গীকার স্পষ্ট। দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন—আমরা জনগণের সেবক। জনগণের সেবাই আমাদের মূল লক্ষ্য। এটি আমাদের কমিটমেন্ট।”

মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন খাতের সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যে ১৮০ দিনের একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার আওতায় দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

দীপেন দেওয়ান বলেন, “এগুলো শুধু বিএনপির দাবি নয়, এগুলো জনগণের দাবি। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নেই আমাদের কাজ করতে হবে। পাহাড়ে বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করা হবে।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, মন্ত্রীর এই সফর পার্বত্যবাসীর প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে। তাঁদের মতে, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে তিন পার্বত্য জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হলে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

+ posts

Similar Posts

  • রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে কৃতিত্ব: ওসিদের বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের (ওসি) বিশেষ পুরস্কার প্রদান করেছেন জেলা পুলিশ সুপার। রবিবার (২৯ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ…

  • রমজান সামনে রেখে বাজারে প্রশাসনের কড়া নজরদারি

    অতিরিক্ত মূল্য ও ভেজাল রোধে বান্দরবানে জেলা প্রশাসকের অভিযান। আব্দুল হাই খোকনঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে বাজারে মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান শহরের প্রধান…

  • রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ডিজেল মজুদকারী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে…

  • রমজান উপলক্ষে বান্দরবানে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

    বান্দরবান প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বান্দরবান সদরস্থ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন…

  • রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আইএমসিআই কর্নার পরিদর্শনে উচ্চ পর্যায়ের টিম, শিশু পুষ্টিতে জোর

    নিজস্ব প্রতিবেদক: শিশুস্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম জোরদার করতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকার একটি উচ্চ পর্যায়ের পরিদর্শন দল রাঙামাটি জেনারেল হাসপাতালের আইএমসিআই (IMCI) কর্নার পরিদর্শন করেছে। সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত এ পরিদর্শনে দলটি শৈশবের অসুস্থতার সমন্বিত ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় পরিচালিত…

  • কাপ্তাই লেকে সাঁতার কাটতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে এসে পানিতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে কাপ্তাই লেকের চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত (২২)। তিনি চট্টগ্রাম…

Leave a Reply