ধর্মীয় মূল্যবোধেই শান্তি ও সম্প্রীতির ভিত্তি: রাজবন বিহারে পার্বত্য মন্ত্রী

আহমদ বিলাল খান

সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল উপাসনার স্থান নয়; বরং নৈতিকতা, সহনশীলতা ও সামাজিক সংহতির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাঙ্গামাটির ঐতিহাসিক রাজবন বিহার প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘মহতী পুণ্যদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ প্রজ্বলন এবং বিশ্বশান্তি প্যাগোডার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশী বৌদ্ধ ধর্মীয় সংঘের রাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির ও উপ-সংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবিরকে শ্রদ্ধা নিবেদন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি ও সকল প্রাণীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকাসহ বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্ত্রী আরও বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় এ ধরনের মহতী আয়োজন সফল হয়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষকে নিজ নিজ ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের সুযোগ নিশ্চিত করতে চান।

পার্বত্য অঞ্চলের প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতিকে জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এই অঞ্চলের স্বকীয়তা রক্ষা ও সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, ধর্মীয় নেতৃবৃন্দ, দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে মন্ত্রী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

+ posts

Similar Posts

  • 🟥 রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি

    নিজস্ব প্রতিবেদক: জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে সংঘর্ষের ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার (০৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয়। জারি করা আদেশে বলা…

  • রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ডিজেল মজুদকারী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে…

  • 🟥 বেইলি ব্রিজ ভেঙে দীঘিনালা–লংগদু সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগে জনজীবন

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা–লংগদু সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ ব্যবস্থা, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়…

  • রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে লংগদুতে বাজার মনিটরিং

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং অবৈধভাবে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে রাঙামাটির লংগদু উপজেলায় তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে সরেজমিন মনিটরিং চালাচ্ছেন, যাতে বাজারে জ্বালানি তেল ও অন্যান্য…

  • রাঙ্গামাটিতে টিসিবির ট্রাকসেল মনিটরিং ও মোবাইল কোর্ট, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের তৎপরতা

    রাঙ্গামাটি প্রতিনিধি ঃ রাঙ্গামাটি সদরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকসেল কার্যক্রম মনিটরিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) আনন্দ বিহার, এডিসি হিল, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও আসামবস্তি এলাকায় টিসিবির ট্রাকসেল…

  • কাপ্তাইয়ে ক্যান্সার আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে প্রতিমন্ত্রী হেলাল

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ির একটি তঞ্চঙ্গ্যা পরিবার দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছে। পরিবারের প্রবীণ সদস্য অনিল তঞ্চঙ্গ্যা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই পরিবারের আরেক সদস্য সান্তনা তঞ্চঙ্গ্যা প্যারালাইসিসে আক্রান্ত…

Leave a Reply