শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তিতে ‘এ’ গ্রেড পেল ফারিয়া ফারজানা সুপ্তি

কাপ্তাই প্রতিনিধি: শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ আয়োজিত বৃত্তি পরীক্ষায় ‘এ’ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ফারিয়া ফারজানা সুপ্তি। রবিবার (১ মার্চ) সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

সুপ্তি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. কবির হোসেন কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোণ-এর কাপ্তাই প্রতিনিধি। মা হালিমা কবির। ফারিয়া ফারজানা সুপ্তি তাদের একমাত্র সন্তান।

ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সুপ্তি। সে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে যেন সে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।

উল্লেখ্য, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের বৃত্তি পরীক্ষায় এবার কাপ্তাই উপজেলায় মোট ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ‘এ’ গ্রেডে ১৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১৭ জন শিক্ষার্থী।

কাপ্তাই প্রতিনিধি
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি কাপে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) আয়োজিত শহীদ প্রকৌশলী এ. কে. এম. শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেএইচএস ওয়ারিওর্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৪-২…

  • বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার মতবিনিময় সভা

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে আয়োজিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ…

  • কাপ্তাইয়ে নজরুল বর্ষের আয়োজনে মেতে উঠল শতাধিক শিশু

    নিজস্ব প্রতিবেদক নৃত্য, অভিনয়, গান ও কবিতায় মেতে উঠল কাপ্তাইয়ের শতাধিক শিশু। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই…

  • কাপ্তাইয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটি ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে কাবাডি প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেন চিৎমরম উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হন…

  • কাপ্তাইয়ে হাম-রুবেলা টিকাদান শুরু, আওতায় ৬ হাজার শিশু

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার…

  • কাপ্তাইয়ে জুলাই শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে আগামী ১৬ জুলাই জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা সভায় অংশ নেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে…

Leave a Reply