বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার মতবিনিময় সভা

কবির হোসেন, কাপ্তাই

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে আয়োজিত এ সভায় শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোঃ হানিফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও আল-আমীন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদ এবং কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা আহনাফ বাশীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকদের পেশাগত দায়িত্ববোধ, নৈতিক মূল্যবোধ ও আদর্শিক চর্চা জোরদারের ওপর গুরুত্ব দেন। তারা বলেন, একটি উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আগত শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ ও সদস্যরা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে খোলামেলা মতবিনিময় করেন এবং ভবিষ্যতে শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

+ posts

Similar Posts

  • কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে রাঙ্গুনিয়া থেকে ৮৩ লাখ টাকার সিগারেট জব্দ, আটক ২

    নিজস্ব প্রতিবেদক  ভোরের আঁধার তখনো কাটেনি। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক দিয়ে ছুটছিল একটি ডাম্পার। গোপন তথ্যের ভিত্তিতে সেটি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট। উদ্ধার করা হয়েছে ১৮ হাজার ৮৯০ প্যাকেট সিগারেট। আটক করা হয়েছে দুইজনকে। বুধবার (৭ অক্টোবর)…

  • কাপ্তাইয়ে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে চলচ্চিত্র প্রদর্শন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ)…

  • রাউজানে রবীন্দ্রনাট্যে মুগ্ধ দর্শক, শিশু-কিশোরদের পরিবেশনায় ‘বাল্মীকি প্রতিভা’

    অন্ধকার থেকে আলোর পথে মানবিক জাগরণের বার্তা দিল কোয়েপাড়ার সাংস্কৃতিক আয়োজন নিজস্ব প্রতিবেদক উৎসবের বিদায়বেলায় মঞ্চজুড়ে রবীন্দ্রসৃষ্টির আবেশ। কখনো অরণ্যের গভীরতা, কখনো দস্যুদের উন্মত্ততা, আবার কখনো মানবিকতার জাগরণ। শিশু-কিশোরদের অভিনয়, নৃত্য ও সম্মিলিত পরিবেশনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গীতি-নৃত্যনাট্য ‘বাল্মীকি…

  • সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক ডিবিসি নিউজের রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকেরা। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক নেতারা…

  • কাপ্তাইয়ের প্রতিবন্ধী মো: ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন 

    ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কাটা পাহাড় এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক মো: ফারুক কে ব্যক্তিগত পক্ষ হতে একটি  হুইল চেয়ার প্রদান করেছেন কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।  সোমবার (২৩ ফেব্রুয়ারি)…

  • 🟥 কাপ্তাইয়ে দাদার সঙ্গে নদীতে গোসল, প্রাণ গেল শিশুর

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে দাদার সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে মো. মুসকান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের…

Leave a Reply