শান্তি ও সম্প্রীতির বার্তা: আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাথে পার্বত্য মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে একসাথে কাজের প্রত্যয়

আবদুল হাই খোকন: পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, শান্তি ও রাজনৈতিক সম্প্রীতির প্রশ্নে গুরুত্বপূর্ণ এক বার্তা দিয়েছে শীর্ষ দুই নেতার সাম্প্রতিক সৌজন্য সাক্ষাৎ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ-এর মাননীয় চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। বৈঠকে পার্বত্য চট্টগ্রামের শান্তি-স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রমে গতি সঞ্চার এবং সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উভয় নেতা পার্বত্য জনপদের সার্বিক অগ্রগতির জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সংলাপের বিকল্প নেই। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি পার্বত্য অঞ্চলের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং পার্বত্য চট্টগ্রামে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, পারস্পরিক সম্মান ও পরিচ্ছন্ন রাজনীতির এক ইতিবাচক দৃষ্টান্ত। এমন উচ্চপর্যায়ের যোগাযোগ ও আলোচনার মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও উন্নয়নের পথে নতুন আশার সঞ্চার হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া বর্তমান সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে আস্থার পরিবেশ জোরদার করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থিতিশীল ও সমৃদ্ধ জনপদ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

+ posts

Similar Posts

  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কড়া নজরদারির আহ্বান। পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে ইফা’র শুভেচ্ছা র‍্যালি

    আহমদ বিলাল খান : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম। তিনি বলেন, রমজান হলো আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের সময়। এ সময় সাধারণ মানুষের ওপর…

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা, রাঙ্গামাটি হাসপাতালে সিভিল সার্জনের তদারকি

    আহমদ বিলাল খান: রাঙামাটি পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও রাঙামাটি জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সকল গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি…

  • ভাষার চেতনায় অন্যায়ের বিরুদ্ধে শপথ

    কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর রাংগামাটি প্রতিনিধি মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দীপেন দেওয়ান। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।…

  • ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙ্গামাটি-সাজেক; প্রস্তুত পর্যটন খাত

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটি ও সাজেক ভ্যালিতে পর্যটকদের বরণে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে ইতোমধ্যে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সেবার মানোন্নয়নের কাজ। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের…

  • সাইবার টিমের দক্ষতায় ২৫ মোবাইল উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব…

  • গণহত্যা ও স্বাধীনতা দিবসে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে মোনাজাতের আহ্বান

    আহমদ বিলাল খান, রাঙামাটি ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙামাটির প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত আয়োজন করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়। জাতির এই গুরুত্বপূর্ণ দুই দিনকে…

Leave a Reply