পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের উদ্বোধনে কাপ্তাইয়ে সাংগ্রাই জল উৎসবের বর্ণিল সূচনা

নিজস্ব প্রতিবেদক:


পুরনো বছরের সব গ্লানি, দুঃখ ও বেদনাকে জল ছিটিয়ে বিদায়—নতুন বছরকে বরণে রঙিন উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল রাঙামাটির কাপ্তাই। মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মাহা: সাংগ্রাই রি লং পোয়ে’ বা সাংগ্রাই জল উৎসবকে ঘিরে চিংম্রং বৌদ্ধ বিহার মাঠ পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ইউনিয়নের চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংগ্রাই মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব, যা সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনস্থলে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ—এ ধরনের উৎসব সেই চেতনারই বহিঃপ্রকাশ।”

সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বেতার শিল্পী সানুচিং মারমা ও সাচিং উ মারমা। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে জনসমুদ্র।

মঞ্চে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। একইসঙ্গে মাঠের একপাশে তরুণ-তরুণীরা জল খেলায় মেতে উঠে আনন্দে ভাসেন। পানির ফোঁটায় ফোঁটায় যেন ধুয়ে যায় পুরনো বছরের ক্লান্তি, আর নতুন বছরের জন্য বোনা হয় আশা ও আনন্দের গল্প।

এছাড়া দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী খেলাধুলা এবং বের করা হয় বর্ণাঢ্য সাংগ্রাই মহা শোভাযাত্রা, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

উৎসবে অংশ নেওয়া মারমা তরুণ-তরুণীরা বলেন, “সাংগ্রাই আমাদের প্রাণের উৎসব। আমরা এখানে এসেছি পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে। জল ছিটানোর মধ্য দিয়ে আমরা সব দুঃখ ভুলে নতুনভাবে শুরু করতে চাই।”

প্রাণ, প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনে সাংগ্রাই জল উৎসব আবারও প্রমাণ করল—বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের সৌন্দর্য, আর উৎসবই পারে মানুষে মানুষে হৃদয়ের সেতুবন্ধন গড়ে তুলতে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাঙামাটিতে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শন

    নিজস্ব প্রতিবেদকঃ “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাঙামাটি সদর উপজেলার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে ২০২৫–২৬ অর্থবছরের মার্চ-টু-জুন সময়ের প্রচার কার্যক্রমের আওতায়…

  • রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। রমজানের আত্মশুদ্ধির আহ্বানে আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকার

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক তাৎপর্যকে ধারণ করে আত্মশুদ্ধি, ন্যায়নিষ্ঠা ও পেশাদার দায়িত্ব পালনের প্রত্যয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি পুলিশ লাইন্সে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের…

  • চট্টগ্রাম বৌদ্ধ বিহারে নববর্ষে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের বার্তায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বৌদ্ধ বিহার (সাংঘিক)। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে গড়ে ওঠে এক অনন্য মিলনমেলা। মঙ্গলবার…

  • 🟥 রাঙামাটিতে সরকারি কর্মচারীদের ডি-নথি ও অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা (পিএটিপি) অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত বার্ষিক ৪০ ঘণ্টা প্রশিক্ষণের অংশ হিসেবে রাঙামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে “ডি-নথি ও অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) জেলা তথ্য অফিস রাঙামাটির আয়োজনে অনুষ্ঠিত এ…

  • 🟥 কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর অবমুক্ত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে একটি অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রাঙামাটি সদরের একটি দোকানের জানালা থেকে উদ্ধার করা ওই অজগরকে পরে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে…

  • 🟥 পাহাড়ের নির্ভীক সংবাদযোদ্ধা ফজলে এলাহী

    পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার এক প্রজন্ম গড়ার নেপথ্য কারিগর বিশেষ প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়, প্রত্যন্ত জনপদ আর বঞ্চিত মানুষের জীবনসংগ্রাম—যেখানে সংবাদ পৌঁছানোই ছিল একসময় বড় চ্যালেঞ্জ, সেই বাস্তবতাকে বদলে দিয়েছেন ফজলে এলাহী। স্থানীয় সাংবাদিকতা থেকে শুরু করে অনলাইন ও প্রিন্ট…

Leave a Reply