কাপ্তাইয়ের কেপিএম এলাকায় মানবিক শওকতের ইফতার ও পুনর্বাসন উদ্যোগ

ঝুলন দত্ত, কাপ্তাই:

পবিত্র রমজান মাসে কাপ্তাইয়ের কেপিএম মিল এলাকায় মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক শওকত হোসেন ও মানবিক সম্পা আহমেদ। তাঁদের যৌথ উদ্যোগে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের অসহায় ও বিধবা পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী ও পুনর্বাসন সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে ২০টি অসহায় ও বিধবা পরিবারকে প্রতি পরিবারে পাঁচ হাজার টাকার একটি করে সর্বমোট এক লক্ষ টাকার   ইফতার সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়। রমজানে স্বস্তি ফেরাতে খাদ্যসামগ্রী হিসেবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল বলে আয়োজকরা জানান।

এছাড়া স্বাবলম্বী করার লক্ষ্যে দুইটি অসহায় পরিবারকে দুইটি সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে দুইজন প্রতিবন্ধী ব্যক্তিকে দোকানের মালামাল কিনে দিতে জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে দুইটি প্রতিবন্ধী পরিবারকে ক্ষুদ্র ব্যবসার সুযোগ করে দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, এর আগেও চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় মানবিক সম্পা আহমেদের উদ্যোগে মানবিক শওকত হোসেন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তাঁদের এ ধারাবাহিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হচ্ছে।

রমজানের এই সহায়তা কার্যক্রম শুধু সাময়িক ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ নয়; বরং কিছু পরিবারকে দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ সৃষ্টি করে টেকসই সহায়তার নজির স্থাপন করেছে—এমনটাই মনে করছেন সচেতন মহল।

ঝুলন দত্ত, কাপ্তাই:
+ posts

Similar Posts

  • 🟥 কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ অভিযানে…

  • কাপ্তাইয়ে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা

    প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় কর্ণফুলী নদীসংলগ্ন এলাকার মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছ…

  • ১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট, স্বস্তিতে কর্ণফুলী অববাহিকা

    নিজস্ব প্রতিবেদক টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর অবশেষে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ একযোগে সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত…

  • জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মো জয়নাল আবেদীন, কাপ্তাই জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি…

  • কাপ্তাইয়ে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট, জরিমানা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুন বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে কাপ্তাই উপজেলার বিভিন্ন মুদির দোকান, হোটেল ও রেস্টুরেন্টে তদারকি…

  • কাপ্তাইয়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা…

Leave a Reply