শিলছড়িতে বিশুদ্ধ পানির হাহাকার: একটি টিউবওয়েলের ওপর নির্ভর প্রায় ২ হাজারের অধিক মানুষের জীবন

আবদুল হাই খোকন :
পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম শিলছড়ি এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট এখন মানবিক বিপর্যয়ে রূপ নিয়েছে। শীলছড়ি বাজার, ভেলুয়াপাড়া, ওয়াপদা, ইষ্টার্লিং, মাঠ এলাকা, বালুরচর, সিতারঘাট ও হাজিরটেক সহ আরো কয়েকটি পাড়া-মহল্লার প্রায় দুই হাজারের বেশি মানুষ বর্তমানে নির্ভর করছেন মাত্র একটি টিউবওয়েলের ওপর।

স্থানীয়দের ভাষ্য, শিলছড়ি আনসার ক্যাম্প সংলগ্ন একটি মাত্র টিউবওয়েল থেকেই দীর্ঘদিন ধরে এলাকার মানুষ পানীয় জল সংগ্রহ করছেন। কিন্তু সেটিও দুই-তিন দিন পরপর নষ্ট হয়ে যায়। অনেক সময় পর্যাপ্ত পানি ওঠে না, আবার কখনো আয়রনের মাত্রা বেশি থাকায় পানির রং ও স্বাদ নিয়ে অভিযোগ রয়েছে। ফলে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে হয় নারী-শিশু ও বৃদ্ধদের।

শিলছড়ি বাজার এলাকার বাসিন্দারা জানান, বিকল্প কোনো গভীর নলকূপ বা সরকারি পানির লাইন নেই। বর্ষা মৌসুমে পাহাড়ি ঝিরির পানি ব্যবহার করা গেলেও শুষ্ক মৌসুমে তা শুকিয়ে যায়। তখন একমাত্র ভরসা এই টিউবওয়েল। অনেকে বাধ্য হয়ে দূরের উৎস থেকে পানি আনছেন, যা সময়সাপেক্ষ ও কষ্টকর।

স্থানীয় এক গৃহিণী বলেন, “ভোর ৫টায় এসে লাইনে দাঁড়াই। পানি না উঠলে খালি কলস নিয়েই বাড়ি ফিরতে হয়।”
একজন বয়োজ্যেষ্ঠ বাসিন্দা জানান, “ দুই হাজারের বেশি মানুষের জন্য একটি টিউবওয়েল যথেষ্ট নয়। দ্রুত নতুন গভীর নলকূপ বসানো দরকার।”

বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, চর্মরোগসহ পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। আয়রনসমৃদ্ধ পানি দীর্ঘদিন পান করলে নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে—এমন উদ্বেগও রয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় সূত্র জানায়, প্রত্যন্ত পাহাড়ি এলাকায় নিরাপদ পানির উৎস নিশ্চিত করতে গভীর নলকূপ বা আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন কার্যকর সমাধান হতে পারে। তবে শিলছড়ি এলাকায় এখনো পর্যাপ্ত উদ্যোগ দৃশ্যমান নয়।

এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের  দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, অন্তত দুটি গভীর নলকূপ স্থাপন এবং আয়রনমুক্ত বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা হোক।

স্থানীয় সচেতন মহল বলছেন, নিরাপদ পানি নাগরিকের মৌলিক অধিকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। অথচ শিলছড়ির মানুষ এখনো একটি নলকূপের ওপর নির্ভরশীল।

শিলছড়ির সাধারণ মানুষের প্রত্যাশা—অবিলম্বে জরুরি ভিত্তিতে পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানবিক এই সংকট নিরসনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগই পারে অত্র এলাকার মানুষের কষ্ট লাঘব করতে।

শিলছড়ির এই পানিসংকট কেবল একটি এলাকার সমস্যা নয়; এটি প্রান্তিক জনপদের মৌলিক অধিকার বঞ্চনার এক প্রতিচ্ছবি। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।

+ posts

Similar Posts

  • কাপ্তাই পলিটেকনিকের সামনে বেহাল সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীরা

    নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীরা। খানাখন্দ ও কাদাপানিতে ভরা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।…

  • হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত

    ঝুলন দত্ত, কাপ্তাই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রাগৈতিহাসিক তীর্থস্থান রাঙামাটির কাপ্তাই সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে আগত সনাতনি সম্প্রদায়ের ভক্তরা ঐতিহাসিক কর্ণফুলি…

  • 🟥 কাপ্তাই প্রশাসনে নতুন মুখ, ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন রায়হানুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। বুধবার (১৩ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে কাপ্তাই উপজেলায় যোগদান করেন। নবাগত ইউএনওকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের…

  • কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা…

  • 🟥 কল্যাণ তহবিলে প্রভাষকের অনুদান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব। তিনি কলেজের শিক্ষক-কর্মচারীদের কল্যাণে গঠিত কল্যাণ তহবিলে দুই ধাপে মোট ১৫,০০০ টাকা অনুদান প্রদান করেছেন, যা…

  • 🟥 কর্ণফুলীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার সীতাপাহাড় সংলগ্ন ও…

Leave a Reply