কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। তিনি বলেন, “সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বীন ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে সকল ইমামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রমগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইমামরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ কেয়ারটেকার মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী মডেল কেয়ারটেকার ও কাপ্তাই মডেল মসজিদের ইমাম মাওলানা সোলাইমান হোছাইন, নবনিযুক্ত মডেল কেয়ারটেকার মাওলানা মুফতি হাফেজ আনোয়ার হোসেন সাইফী, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কবির হোসেন এবং হাফেজ আবুল কালাম।

বক্তারা ইমামদের দক্ষতা উন্নয়ন, ধর্মীয় শিক্ষার প্রসার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মসজিদকে শুধু ইবাদতের স্থান নয়, বরং নৈতিক ও সামাজিক উন্নয়নের কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে বদলিজনিত কারণে ইউএনও মো. রুহুল আমিন এবং বিদায়ী মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমান হোছাইনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাদের কর্মজীবনের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সম্মেলনের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • নিরাপদ খাদ্য উৎপাদনে কাপ্তাইয়ে কৃষকদের জিএপি প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী ‘উত্তম কৃষি চর্চা (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস-জিএপি)’ সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন…

  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই  রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ…

  • কেপিএম হরি মন্দিরে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালা শুরু 

    ঝুলন দত্ত, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী হরি বিগ্রহ ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫৩ তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ২০২৬ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা রবিবার ( ১ মার্চ) হতে শুরু হয়েছে। …

  • কাপ্তাই: বৃষ্টিভেজা সড়কে বাস–নৌবাহিনীর গাড়ির সংঘর্ষ, প্রাণহানি নেই

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে বৃষ্টিভেজা পিচ্ছিল সড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নৌবাহিনীর একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও উভয় যানবাহনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত…

  • চন্দ্রঘোনায় সঙ্গীত পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নেন চার শতাধিক পরীক্ষার্থী

    ঝুলন দত্ত, কাপ্তাই ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীনে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, ত্রিধা নৃত্য একাডেমি, স্বরবৃত্ত আবৃত্তি একাডেমি  এবং মনোরঞ্জন আর্ট একাডেমির বার্ষিককন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন এবং আবৃত্তি পরীক্ষা শনিবার (২৮ মার্চ) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত…

  • ১৫ এপ্রিল চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসব, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ইউনিয়ন এর চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে আগামী ১৫ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন সাংগ্রাঁই জল উৎসব…

Leave a Reply