কাপ্তাইয়ে ট্রাক দুর্ঘটনায় যানজট 

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি এলাকায় ইটবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্টিল ব্রিজের ধাক্কা লেগে রেলিংয়ে আটকা পড়ায় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মোড় স্টিল ব্রিজে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে কাপ্তাইয়ের দিকে আসা একটি ইটবোঝাই মিনি ট্রাক ব্যাঙছড়ি মোড়ের স্টিল ব্রিজে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা দিলে আটকা পড়ে যায়। দুর্ঘটনার ফলে ব্রিজের ওপর দিয়ে বড় যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে করে কিছু সময়ের জন্য স্থানীয় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে থাকা ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেয়।

এ বিষয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাছান রুবেল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং গাড়িটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, ব্যাঙছড়ি স্টিল ব্রিজটি সরু হওয়ায় প্রায়ই বড় যানবাহন চলাচলের সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • এতিমদের পাশে মানবিক উদ্যোগ: কাপ্তাইয়ে ইফতার ও দোয়া মাহফিল

    কবির হোসেন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে ১০ শয্যা হাসপাতাল ও কাপ্তাই ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে এতিম ও পথশিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টায় কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার…

  • কাপ্তাইয়ে জিএপি প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক-উদ্যোক্তার সনদ

    আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাইয়ে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ৬০ জন কৃষক ও উদ্যোক্তা সনদ পেয়েছেন। নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই…

  • কাপ্তাইয়ে জ্বালানী তেল মজুদ রোধে বাজার মনিটরিং, কঠোর নির্দেশ ইউএনও’র

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানী তেলের মজুদ রোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের জ্বালানী তেল…

  • 🟥 কাপ্তাইয়ে সমবায়ীদের আয়বর্ধনমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কাপ্তাই  রাঙামাটির  আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধন মূলক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।  বুধবার ( ২৯ এপ্রিল)  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষনের…

  • কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

    নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

  • স্বস্তির তেল সরবরাহ: বড়ইছড়িতে দীর্ঘ লাইনে থেকেও হাসিমুখে গ্রাহক

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির বরইছড়িতে অবস্থিত আশা অয়েল লিমিটেডে সোমবার (৩০ মার্চ) সকালে তেল নিতে শত শত মানুষের দীর্ঘ সারি দেখা গেলেও ভোগান্তিহীন পরিবেশে সরবরাহ কার্যক্রমে স্বস্তি প্রকাশ করেছেন গ্রাহকরা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ তেল সংগ্রহের…

Leave a Reply