রাঙ্গামাটিতে জ্বালানি তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক :

রাঙ্গামাটিতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ বিদ্যমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ বিষয়ে গুজব ও অপতথ্য না ছড়াতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল অতিরিক্ত ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) জেলা প্রশাসনের নির্দেশনায় রাঙামাটি জেলা তথ্য অফিস এ সংক্রান্ত একটি প্রচারণা চালিয়েছে। এতে জানানো হয়, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে এবং বিষয়টি প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতে আছে। তাই কেউ যেন মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে জনমনে অস্থিরতা সৃষ্টি না করেন।

এছাড়া সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • অগ্নিদগ্ধ নিশনার চিকিৎসায় সেনাবাহিনী হাত বাড়ালো

    খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় অগ্নিদগ্ধ শিশু নিশনা চাকমা (৮)-এর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবারের আর্থিক সংকটের খবর পেয়ে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন লক্ষীছড়ি জোন থেকে তার চিকিৎসা ব্যয়ে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬)…

  • বান্দরবানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: “বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬” উপলক্ষ্যে বান্দরবানে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে…

  • বান্দরবানে অমর একুশে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

    ভাষা শহিদদের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান বান্দরবান প্রতিনিধি। অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা–এর আয়োজনে জেলা…

  • রাঙ্গামাটিতে যক্ষা নির্মূলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নেটওয়ার্কিং সভা

    নিজস্ব প্রতিবেদক : যক্ষা রোগ নির্ণয়, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে গ্র্যাজুয়েট প্রাইভেট প্র্যাকটিশনার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের…

  • সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ ‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’  এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও…

  • রাঙামাটিতে দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের দুইজন পুলিশ পরিদর্শককে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর উদ্যোগে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত…

Leave a Reply