রাঙ্গামাটিতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

আহমদ বিলাল খান, রাঙামাটি 

যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যা সঠিকভাবে আদায় ও বণ্টন করা গেলে সমাজে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব—এমন মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, যাকাত শুধু দান-খয়রাত নয়, বরং এটি একটি কার্যকর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে যাকাত আদায় ও বণ্টন করা গেলে সমাজে দারিদ্র্য ও বৈষম্য কমিয়ে আনা সম্ভব। তিনি ইমাম-খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দকে যাকাত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিত্তবানদের উদ্বুদ্ধকরণ এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে যাকাত সংগ্রহ ও বণ্টনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে যাকাত ব্যবস্থাপনায় সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, সোনালী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি অঞ্চলের সাবেক এজিএম ওয়ালিউন নবী, আল হারামাইন হজ্জ কাফেলার প্রতিনিধি শাহীন আল মামুন, ডা. মুশফিকুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হাকিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার পেয়ার আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাঠালতলী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. নুরুল কবির রিজভী। শেষে কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসেম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এতে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাঙ্গামাটি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুল আরেফিন। আলোচনায় অংশ নেন মাওলানা মো. আসহাদুল ইসলাম।

বক্তারা বলেন, যাকাত কেবল দান নয়; এটি একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ দরিদ্র, অসহায়, শিক্ষার্থী ও চিকিৎসা সহায়তাপ্রার্থী মানুষের কল্যাণে ব্যয় করা গেলে সমাজের জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে মসজিদভিত্তিক উদ্যোগের মাধ্যমে বিত্তবানদের কাছ থেকে যাকাত সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগীদের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বণ্টনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটিতে ওসিকে বিশেষ সম্মাননা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন-কে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রোববার (২৯ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ…

  • সাজেকে পর্যটকদের ম্যালেরিয়া সচেতনতায় কটেজ-রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা

    আহমেদ বিলাল খান, রাঙামাটি সাজেক ভ্যালিতে আগত পর্যটকদের মধ্যে ম্যালেরিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) খাম্রাং হিল রিসোর্ট, সাজেকে কটেজ ও রিসোর্ট ম্যানেজারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটির আয়োজন করে কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন…

  • সাইবার টিমের দক্ষতায় ২৫ মোবাইল উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের তৎপরতায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব…

  • রাঙামাটির মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

    রাঙামাটি প্রতিনিধি: অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মানিকছড়ি বাজারে অগ্নি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় অংশগ্রহণ করেন মানিকছড়ি চেকপোস্টের সেনা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা। আয়োজনের দায়িত্বে ছিলেন রাঙামাটি ফায়ার স্টেশন।…

  • চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান

    নিজস্ব প্রতিবেদক:পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। রোববার (৮ মার্চ) সকালে চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, দ্রুতগামী যাত্রীবাহী…

  • কাপ্তাইয়ে হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

    মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর, কাপ্তাই উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল-এর সামাজিক স্বাস্থ্য সেবা…

Leave a Reply