কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় যুবকদের অভাবনীয় উপস্থিতি

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১৩ মার্চ) রাঙামাটির কাপ্তাইয়ে নবগঠিত কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রথম সভায় স্থানীয় যুবকদের অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার তরুণরা অংশ নিয়ে সমাজসেবা, মানবকল্যাণ, প্রাণী সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, কাপ্তাইয়ের যুবসমাজের মধ্যে ভালো কাজের যে তীব্র আগ্রহ ও ইতিবাচক চেতনা রয়েছে, আজকের এই উপস্থিতি তারই বাস্তব প্রমাণ। তারা বলেন, ভবিষ্যতে ঐক্যবদ্ধ শক্তি হয়ে মানুষের কল্যাণ, প্রাণী সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে।

সভায় এলাকাভিত্তিক প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়। প্রতিনিধিরা হলেন— স’ মিল এলাকা: মনিজ (০১৮৩১৯০৯৮০৭), নিপু, বাবু। নতুন বাজার: রাসেল (০১৭৮৮৫২৩৬৬৬), বায়েজিদ, সবুজ, সজীব। স্বর্ণটিলা: হৃদয় (০১৫৬৬০৬২৯৬৪), তাজু, নজরুল, হাসান। নেভীরোড: জুবায়ের, শিশি (০১৫৪০৫৮৮৫৫৯), তন্ময়। শিলছড়ি: বাবু (০১৮৭২৪৭৫২৬৩), তানজিম, মেহেদী। কোর্ট বিল্ডিং ও জেটিঘাট: রাহাত (০১৩৪৬০৫৭৫৬২), সোহেল, দেলোয়ার। বাঁশকেন্দ্র: জিহাদ (০১৮৯০৮৩৪৫৯৮), কামরুল, মামুন। লগগেইট: শুক্কুর (০১৮৮৩৮১৫৬৩৯), রিমন, রাব্বি। চৌধুরীছড়া: মহিম (০১৩০১৬৭৭৯২১), আবিদ (০১৩৪৪৭০৮১৫৬)। বাঁধের ওপারে: আরাফাত (০১৩২৭০৮৬১৫০)। শিল্প এলাকা: রিয়াদ (০১৫৩৭৩৯৫৪৪১), রাফি, তাহসিন, শিহাব, আলভি। চিৎমরম: মামুন (০১৮৬৬৫৯২৩৪৫), সাগর, সাইফুল, জাফর।

সভায় উপস্থিত যুবকেরা জানান, কাপ্তাইয়ের প্রতিটি এলাকায় সংগঠনের কার্যক্রম বিস্তৃত করে মানুষের কল্যাণে কাজ করা হবে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কর্ণফুলীতে দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণ: ব্যয় ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা

    ঝুলন দত্ত, কাপ্তাই রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মাঝে বয়ে যাওয়া লুসাই কণ্যা কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর । আর এই প্রকল্পের জন্য ব্যয় ধরা…

  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

    মানিক দাশ, কাপ্তাই  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এবং রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম (কবির) মঙ্গলবার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দেশের চলমান…

  • 🟥 কাপ্তাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: ” জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্য রাঙামাটি কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় ভূমি অফিস…

  • 🟥 কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২২মে) সকাল ১০টায় কাপ্তাই উপজেলায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সংরক্ষণ প্রকল্পের বাস্তবায়নে,…

  • চাপ কমাতে খুলল কাপ্তাই বাঁধের গেট

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার পর কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯…

  • কাপ্তাইয়ে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষ, আহত একাধিক

    জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী কলেজ সড়কের হাইওয়ে অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান এলাকা থেকে আসা…

Leave a Reply