🟥 ঈদযাত্রায় নিরাপত্তায় ফেরিঘাটে সচেতনতা অভিযান

নিজস্ব প্রতিবেদক:


আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাঙামাটির সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।

রোববার (২৪ মে) সকালে ফেরিঘাট এলাকায় মাইকিং, ফেস্টুন ও প্রচারণার মাধ্যমে চালক ও যাত্রীদের সচেতন করা হয়। এ সময় ফেরি চলাকালে গাড়ির ভেতরে যাত্রী না থাকা, ঘাটে পুরোপুরি ভেড়ানোর আগে ফেরি থেকে নেমে না যাওয়া এবং ফেরি থেকে নামার সময় আগে গাড়ি চলাচলের সুযোগ দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

ফেরিঘাট এলাকায় দেখা যায়, সওজের কর্মীরা মাইকিং করে যাত্রী ও চালকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি ফেরি ও ঘাট এলাকায় টানানো হয়েছে সচেতনতামূলক ফেস্টুন।

রাঙামাটি সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের পরেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • রাজস্থলীতে নারী সমাবেশ: সরকারি উদ্যোগে জনসচেতনতা জোরদার

    নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালীয়া ইউনিয়নের ডাকবাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ফ্যামিলি কার্ড,…

  • কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক সমন্বয়, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন–এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে…

  • কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি হচ্ছে এসডিজি ভিলেজ, ১০ আগস্ট উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রাম আগামী ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে এ গ্রামটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা…

  • বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।…

  • কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্রে ৮৪১ পরীক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রের…

  • 🟥 কাপ্তাইয়ে কুকুরের আক্রমণে মায়া হরিণের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে লোকালয়ে খাবারের সন্ধানে এসে কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) প্রজেক্ট এলাকার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী বনাঞ্চল থেকে একটি মায়া হরিণ লোকালয়ে…

Leave a Reply