কাপ্তাই ইয়ুথ ক্লাবের টি-শার্ট পেলেন ইউএনও, সার্বিক সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক :

রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন-কে সৌজন্য সাক্ষাতে কাপ্তাই ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের টি-শার্ট প্রদান করা হয়েছে এবং আসন্ন ইফতার পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) কাপ্তাই উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রতিনিধিরা ইউএনও’র হাতে ক্লাবের টি-শার্ট তুলে দেন। এ সময় তারা ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য তাকে আমন্ত্রণ জানান।

আমন্ত্রণ গ্রহণ করে ইউএনও মোহাম্মদ রুহুল আমিন ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। তিনি কাপ্তাইয়ের তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কাপ্তাই ইয়ুথ ক্লাবের নেতৃবৃন্দ জানান, এলাকার তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে ক্লাবটি সামনের দিনগুলোতে নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। এরই ধারাবাহিকতায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • কাপ্তাইয়ে নজরুল বর্ষের আয়োজনে মেতে উঠল শতাধিক শিশু

    নিজস্ব প্রতিবেদক নৃত্য, অভিনয়, গান ও কবিতায় মেতে উঠল কাপ্তাইয়ের শতাধিক শিশু। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) কাপ্তাই…

  • লংগদু থানা ও দুই পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন রাঙামাটির পুলিশ সুপার

    আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্বারোপ নিজস্ব প্রতিবেদক রাঙামাটির লংগদু থানা এবং থানাধীন গুলশাখালী ও পাবলাখালী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি এসব থানা ও পুলিশ ফাঁড়ি…

  • বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কৃষক পেলেন আমন ধানের বীজ

    নিজস্ব প্রতিবেদক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সহায়তা হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে ২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…

  • কাপ্তাইয়ে ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

    ১১০ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা, উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায় শহীদ সিপাহি আফজাল হলে আলোচনা ও বিশেষ প্রীতিভোজের আয়োজন করা…

  • নিরাপদ খাদ্য উৎপাদনে কাপ্তাইয়ে কৃষকদের জিএপি প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী ‘উত্তম কৃষি চর্চা (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস-জিএপি)’ সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপ্তাইয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন…

  • কাপ্তাইয়ের বড়ইছড়িতে বাজার মনিটরিং, জ্বালানি তেল মজুদে কঠোর হুঁশিয়ারি

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ মার্চ) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য…

Leave a Reply