কাপ্তাইয়ের বড়ইছড়িতে বাজার মনিটরিং, জ্বালানি তেল মজুদে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:


রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৮ মার্চ) কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য পর্যবেক্ষণে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন দোকান ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। 

মনিটরিং চলাকালে ব্যবসায়ীদের জ্বালানি তেল অবৈধভাবে মজুদ না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না করে সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানানো হয়, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।

মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এ সময় তিনি বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যেন জ্বালানি তেল বা নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাজারে স্বাভাবিক সরবরাহ ও স্থিতিশীল মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগে বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

+ posts

Similar Posts

  • নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কাপ্তাইয়ে প্রশাসনের মনিটরিং জোরদার

    নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিং চলাকালে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে…

  • কাপ্তাইয়ে জিএপি প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক-উদ্যোক্তার সনদ

    আবদুল হাই খোকন: রাঙামাটির কাপ্তাইয়ে উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণে অংশ নিয়ে ৬০ জন কৃষক ও উদ্যোক্তা সনদ পেয়েছেন। নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই…

  • ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই – দিলদার হোসেন

    নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দিলদার হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে এলাকার উন্নয়ন, জনসেবা এবং ঈদের আনন্দকে ঘিরে তার ভাবনা ও পরিকল্পনার নানা দিক। অনলাইন নিউজ পোর্টাল Hillvoice24.com কে দেয়া সাক্ষাৎকারে তিনি…

  • কাপ্তাইয়ে সরকারের উন্নয়ন বার্তা পৌঁছাতে চলচ্চিত্র প্রদর্শনী

    নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সিএনজি স্টেশনে এ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে সরকারের…

  • কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান: অনিয়মে দুই প্রতিষ্ঠানে জরিমানা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • সবুজ ভবিষ্যতের বার্তা, কাপ্তাই জোনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

    নিজস্ব প্রতিবেদক পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে কাপ্তাই জোন (৩৮ বীর)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাপ্তাই জোন সদর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে জোনের উপ-অধিনায়ক…

Leave a Reply