বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কৃষক পেলেন আমন ধানের বীজ
নিজস্ব প্রতিবেদক
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সহায়তা হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে ২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এ সময় কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, ২০২৬-২৭ অর্থবছরে সাম্প্রতিক বন্যায় রোপা আমন চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি সহায়তা কর্মসূচির আওতায় এ বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমনের বীজ দেওয়া হয়েছে।