রাঙ্গামাটিতে যক্ষা নির্মূলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নেটওয়ার্কিং সভা

নিজস্ব প্রতিবেদক :

যক্ষা রোগ নির্ণয়, চিকিৎসা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে গ্র্যাজুয়েট প্রাইভেট প্র্যাকটিশনার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় যক্ষা রোগ দ্রুত শনাক্তকরণ, ডটস (DOTS) পদ্ধতিতে চিকিৎসা নিশ্চিতকরণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে যক্ষা নির্মূলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে যক্ষা রোগীদের চিকিৎসা গ্রহণে সামাজিক কুসংস্কার দূর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনায় বলা হয়, যক্ষা রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রমকে আরও কার্যকর করতে গ্র্যাজুয়েট চিকিৎসকদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। এতে রোগীরা দ্রুত চিকিৎসাসেবার আওতায় আসতে পারবেন এবং রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমও জোরদার হবে।

সভায় যক্ষা রোগের লক্ষণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি, নিয়মিত ওষুধ সেবনের গুরুত্ব এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি যক্ষা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতাল বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটির সিভিল সার্জন কাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা। এতে উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যক্ষা নির্মূলে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক
+ posts

Similar Posts

  • ঈদেও থেমে নেই চিকিৎসা সেবা, রাঙ্গামাটি হাসপাতালে সিভিল সার্জনের তদারকি

    আহমদ বিলাল খান: রাঙামাটি পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও রাঙামাটি জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের সকল গুরুত্বপূর্ণ ও জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি…

  • দুর্যোগ প্রস্তুতি দিবসে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

    আহমদ বিলাল খান, রাঙামাটি  “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি পার্বত্য…

  • সোমবারের অভিযানে তবলছড়িতে অতিরিক্ত ভাড়া রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

    নিজস্ব প্রতিবেদক : জনস্বার্থ রক্ষা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে সোমবার (২৩ মার্চ) রাঙামাটি সদরের তবলছড়ি এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। ঈদ পরবর্তী যাত্রায় যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট বাস…

  • পাহাড়ে উন্নয়নের গতি বাড়াতে পার্বত্য মন্ত্রীর ১৮০ দিনের কর্মচ্যালেঞ্জ

    আহমদ বিলাল খান। রাঙামাটি  পার্বত্য অঞ্চলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। দুর্নীতি ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেছেন, আগামী ১৮০ দিনের…

  • বান্দরবানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: “বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬” উপলক্ষ্যে বান্দরবানে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে…

  • 🟥 কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বিশেষ অভিযানে শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের তৎপরতা ও দ্রুত পদক্ষেপে এ গ্রেফতার অভিযান সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে রাঙ্গামাটি…

Leave a Reply