রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ডিজেল মজুদকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি


রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভা-এর ১ নং ওয়ার্ডের শরীয়তপুর (রিজার্ভ বাজার) এলাকায় অভিযান চালিয়ে মোঃ সাইফুল ইসলাম সাবু (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিজেল মজুদ করে কালোবাজারির মাধ্যমে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানের সময় তার কাছ থেকে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে।

পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

+ posts

Similar Posts

  • কিস্তিতে ল্যাপটপ পেলেন প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা, দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ

    নিজস্ব প্রতিবেদক, বান্দরবান পুলিশ সদস্যদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা পুলিশ। ইন-সার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারে চলমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সদস্যদের জন্য কিস্তিতে ল্যাপটপের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। শনিবার (৪ এপ্রিল) পুলিশ সুপার…

  • 🟥 ৮ বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি: অলি আহাদ সভাপতি, রনি সম্পাদক

    নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদনে গঠিত ২৩ সদস্যের আংশিক এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক হয়েছেন নাঈমুল ইসলাম রনি এবং…

  • 🟥 রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি

    নিজস্ব প্রতিবেদক: জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে সংঘর্ষের ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সোমবার (০৪ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ আদেশ জারি করা হয়। জারি করা আদেশে বলা…

  • ধর্মীয় মূল্যবোধেই শান্তি ও সম্প্রীতির ভিত্তি: রাজবন বিহারে পার্বত্য মন্ত্রী

    আহমদ বিলাল খান সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেবল উপাসনার স্থান নয়; বরং নৈতিকতা, সহনশীলতা ও সামাজিক সংহতির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ…

  • বাঘাইছড়িতে অবৈধ দখল উচ্ছেদ

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মসজিদ মার্কেটের সিঁড়ির জায়গা অনুমতি ছাড়াই দখল করে ঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।…

  • পাহাড়ে উন্নয়নের গতি বাড়াতে পার্বত্য মন্ত্রীর ১৮০ দিনের কর্মচ্যালেঞ্জ

    আহমদ বিলাল খান। রাঙামাটি  পার্বত্য অঞ্চলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। দুর্নীতি ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়ে তিনি বলেছেন, আগামী ১৮০ দিনের…

Leave a Reply