আগামী ১৭ মার্চ কাপ্তাইয়ে মহা বারুনী স্নান ও সীতা মেলা: আগমন ঘটবে ১০ হাজার পূর্ণার্থীর

ঝুলন দত্ত, কাপ্তাই :

প্রাগৈতিহাসিক কাপ্তাই সীতাঘাট মা সীতা দেবী মন্দিরে আগামী ১৭ মার্চ  মহা বারুনী স্নান,  সীতামেলা এবং মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এতে প্রায়  ১০ হাজার পুর্ণাথীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ বলেন, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর এই মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। এই বছর ১৭ মার্চ মঙ্গলবার এই স্নান অনুষ্ঠিত হবে।  এদিন সীতামেলা এবং অষ্টপ্রহরব্যাপী   মহানামযজ্ঞও অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি প্রায় ১০ হাজার পুর্ণার্থীর আগমন ঘটবে। সকলের জন্য মহা প্রসাদের ব্যবস্থা রয়েছে। 

শ্রীশ্রী মাতা সীতাদেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ বলেন, সনাতনী সম্প্রদায়ের মহা তীর্থস্থান হিসাবে কাপ্তাই সীতাঘাট মন্দির ইতিমধ্যে দেশের সীমানা ছাড়িয়েও আর্ন্তজাতিক পর্যায়ে সু- পরিচিত লাভ করেছে। মহা বারুনী স্নান উপলক্ষে আগামী ১৭ মার্চ মঙ্গলবার এখানে হাজার হাজার ভক্তের আগমন ঘটবে। ভক্তরা কর্ণফুলী নদীতে স্নান ছাড়াও সীতা দেবী মন্দির, শম্ভনাথ মন্দির, কালি মন্দির দর্শন করবেন এবং প্রসাদ নিবেন। তিনি আরোও জানান, আগামী ১৬ মার্চ সন্ধ্যায় মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। 

ঝুলন দত্ত, কাপ্তাই
+ posts

Similar Posts

  • কাপ্তাই শিল্প এলাকায় জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার ৬নং শিল্প এলাকা ইউনিটের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিএফআইডিসি জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএফআইডিসি ইউনিট সভাপতি সিরাজুল…

  • কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত

    মোঃ জয়নাল আবেদীন, কাপ্তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মডেল মসজিদে কেন্দ্রীয় ঈদের জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে এ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশগ্রহণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী…

  • কাপ্তাইয়ে বিষু উৎসব: তনচংগ্যা সম্প্রদায়ের বর্ণিল র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা, কাপ্তাই অঞ্চল কমিটি এবং দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চলের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।…

  • কাপ্তাইয়ে মিনি ট্রাক- সিএনজি সংঘর্ষ, আহত একাধিক

    জয়নাল আবেদীন, কাপ্তাই রাঙামাটির কাপ্তাইয়ে মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী কলেজ সড়কের হাইওয়ে অংশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লিচুবাগান এলাকা থেকে আসা…

  • কাপ্তাইয়ে এতিমদের পাশে ইয়ুথ ক্লাব ও হাসপাতাল

    আবদুল হাই খোকন : পরিবেশ সচেতনতা ও মানবিকতার অনন্য সমন্বয়ে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিল। কাপ্তাই ইয়ুথ ক্লাব ও কাপ্তাই ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল প্রায় শতভাগ প্লাস্টিকমুক্ত—যেখানে একটি প্লাস্টিকের বোতলও…

  • কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা সভা, পাহাড়ে পর্যটকদের জন্য বসছে সতর্কবার্তার সাইনবোর্ড

    নিজস্ব প্রতিবেদক রাঙামাটির কাপ্তাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় পাহাড়ে ওঠা পর্যটকদের নিরাপত্তায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি সীতার পাহাড়ে চার পর্যটক আটকা পড়ার ঘটনা সভায় আলোচনায় আসে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে ইউএনও মো. রায়হানুল ইসলামের…

Leave a Reply