সাজেকে পর্যটকদের ম্যালেরিয়া সচেতনতায় কটেজ-রিসোর্ট মালিকদের মতবিনিময় সভা

আহমেদ বিলাল খান, রাঙামাটি

সাজেক ভ্যালিতে আগত পর্যটকদের মধ্যে ম্যালেরিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) খাম্রাং হিল রিসোর্ট, সাজেকে কটেজ ও রিসোর্ট ম্যানেজারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটির আয়োজন করে কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অব সাজেক, বাঘাইছড়ি, রাঙ্গামাটি। এতে সাজেকের বিভিন্ন কটেজ ও রিসোর্টের মালিক ও ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। তিনি পর্যটন এলাকায় ম্যালেরিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং পর্যটকদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার ঝুঁকি বিবেচনায় পর্যটকদের সচেতন করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে কটেজ ও রিসোর্ট কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সভায় অংশগ্রহণকারীরা পর্যটকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আহমেদ বিলাল খান, রাঙামাটি
+ posts

Similar Posts

  • রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্তসহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম…

  • ভাষার চেতনায় অন্যায়ের বিরুদ্ধে শপথ

    কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর রাংগামাটি প্রতিনিধি মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দীপেন দেওয়ান। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।…

  • জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর

    আহমদ বিলাল খান, রাঙামাটি ‘জনসাধারণ যাতে ভূমি সংক্রান্ত সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়’ এ নির্দেশনা দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। বুধবার (১…

  • বান্দরবান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবান জেলা ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামাতে…

  • বান্দরবানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক: “বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬” উপলক্ষ্যে বান্দরবানে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে…

  • সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় পবিত্র রমজান: হাবীব আজম

    আহমেদ বিলাল খান পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আসে। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। একইসঙ্গে…

Leave a Reply