বদলিজনিত বিদায় সংবর্ধনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তা মাহমুদুল হাসানের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে পুলিশ সুপার রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

রাংগামাটি প্রতিনিধি
+ posts

Similar Posts

  • পাহাড়ের উন্নয়নে ইউএনডিপি-বাংলাদেশ সরকারের সহযোগিতা জোরদারের প্রত্যয়

    নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন…

  • রাঙামাটিতে ভিবিডি’র নব কমিটি: সেনা ও জেলা পরিষদ সদস্যের সঙ্গে মানবসেবা সম্প্রসারণে মতবিনিময়

    আহমদ বিলাল খান, রাঙামাটি  ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাঙামাটি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মানবিক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে রাঙামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত, পিএসসি এবং রাঙামাটি জেলা পরিষদ-এর সদস্য মো: হাবিব আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও…

  • রাঙামাটিতে ডিবির জালে তালিকাভুক্ত মাদক কারবারি, উদ্ধার ৩৮ ইয়াবা

    নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার…

  • ঈদকে ঘিরে বান্দরবানে নিরাপত্তা জোরদার, পুলিশের বিশেষ কার্যক্রম

    নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বান্দরবান জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। একই সঙ্গে সরকারি ছুটিকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (১৯ মার্চ) সদর…

  • রাঙ্গামাটিতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

    আহমদ বিলাল খান, রাঙামাটি  যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যা সঠিকভাবে আদায় ও বণ্টন করা গেলে সমাজে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব—এমন মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন…

  • হিফজ সমাপনে তিন হাফেজকে সম্মাননা দিল বাঘাইছড়ির দারুস সুন্নাহ্ মাদ্রাসা

    নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ্ তাহফিজুল কুরআন মাদ্রাসায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিফজ বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে কুরআন হিফজ সম্পন্ন করা…

Leave a Reply