রাঙ্গামাটিতে অবাধ ও সুষ্ঠ ভোটের নিশ্চয়তা দিচ্ছে সেনাবাহিনী: জেনারেল নাজমুল হক।

রাঙ্গামাটিতে নির্বাচন ও গনভোট

আবদুল হাই খোকন, রাঙামাটি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের এই পার্বত্য জেলায় ২১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। রাঙামাটি রিজিয়ন ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন, ভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনী এলাকায় বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই ১৫-২০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের সুযোগ নেই। আমরা জাতিকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিদর্শনকালে তিনি বিদেশি সাংবাদিক সাইরাস নাজির সঙ্গে মতবিনিময় করেন। পরে রাঙ্গামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি আরও জানান, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তত্ত্বাবধানে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারছেন।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। ৪১টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রেও পরিস্থিতি স্বাভাবিক এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।

ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।

+ posts

Similar Posts

  • প্রতিশোধ নয়, সহমর্মিতার রাজনীতি চাই। রাঙ্গুনীয়া জয়ের পর ঐক্যের বার্তা দিলেন হুমাম কাদের চৌধুরী

    মাসুদ নাসির, রাংগুনিয়াঃ নির্বাচনে বিজয় মানেই প্রতিপক্ষকে দমন নয়—বরং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার। এমন বার্তাই দিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। ১২ ফেব্রুয়ারি রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরে …

  • রাঙ্গামাটির ২১৩ কেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা; দুর্গম ২০ কেন্দ্রে বিশেষ নজরদারি। 

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় জোরদার করা হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব, পিপিএম বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও সুপরিকল্পিত প্রস্তুতির মধ্য দিয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু…

  • রাঙ্গামাটিতে বিজয়ের মালা দীপেনের গলায়

    আহমদ বিলাল খান : দেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটির সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০০টি কেন্দ্রের বেসরকারিভাবে সংগৃহীত ফলাফলে বিপুল ভোটে জয় পেয়ে বিজয়ের মালা গলায় তুলেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি…

  • কাপ্তাইয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন, ২২ কেন্দ্রে চলছে গণনা। 

    নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটি ২৯৯ নং আসনের কাপ্তাই উপজেলার ২২ টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।…

  • ‘স্বতঃস্ফূর্ত ভোটে মুখর রাঙ্গামাটির ২১৩ কেন্দ্র’ পরিস্থিতি স্বাভাবিক: পুলিশ সুপার

    আহমদ বিলাল খান, রাঙামাটিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলাজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। জেলার ২১৩টি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।…

  • রাঙ্গামাটিতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব-৭! ভোটার নিরাপত্তায় নজিরবিহীন প্রস্তুতি!

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪১টি কেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবে বাহিনীটি। পাশাপাশি দুর্গম ভোটকেন্দ্রগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছাতে বিশেষ প্রস্তুতি রাখা…

Leave a Reply