বিলাইছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট।ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং জোরদার
বিলাইছড়ি প্রতিনিধি :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রাঙামাটির বিলাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে বিক্রয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যাতে কোনোভাবেই অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করা হয় এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়। একই সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।